হবিগঞ্জ ০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন Logo চুনারুঘাটের সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত Logo ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা Logo চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের

হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সুঘর গ্রামের বন্যাকবলিত ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ফাতেমা-নূর (এফএন) ফাউন্ডেশন ইউকে। ‘মানুষ মানুষের জন্য’—এই স্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার ফাতেমা-নূর (এফএন) ফাউন্ডেশন ইউকের উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে গ্রামের বানবাসী ও অসহায় মানুষের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্যোক্তা ও ফাতেমা-নূর (এফএন) ফাউন্ডেশন ইউকের ফাউন্ডার চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন। তাঁর উদ্যোগে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফাতেমা-নূর (এফএন) ফাউন্ডেশন ইউকের সেক্রেটারি আলমগীর কবির, সম্মানিত উপদেষ্টা মো. আব্দুল কাইয়ুম, সম্মানিত উপদেষ্টা এমডি রহমত আলী, বিশিষ্ট সাংবাদিক ইঞ্জিনিয়ার এমডি আব্দুস সালাম চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. রায়হান উদ্দিন, মুরব্বি মো. চেরাগ আলী, মো. নাজরুল ইসলাম, মো. সুবেল মিয়া, মো. রুবেল মিয়া ও আলাউদ্দিন সুবেল।

ত্রাণ বিতরণকালে আয়োজকরা বলেন, বন্যা ও দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব।

মানুষের দুর্দশা লাঘবে ফাতেমা-নূর (এফএন) ফাউন্ডেশন ইউকে ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে চায়। তারা এ মহৎ উদ্যোগ কবুল করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন এবং অসহায় ও বন্যার্ত মানুষের পাশে আরও বেশি করে দাঁড়ানোর তৌফিক প্রার্থনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

আপডেট সময় ০১:৩৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬