হবিগঞ্জ ১০:৪০ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত Logo চুনারুঘাটের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস Logo চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে বালুভর্তি ২ ইজিবাইক জব্দ Logo দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন মসজিদ নির্মাণে ২০১০ ব্যাচের ৪৫ হাজার টাকা অনুদান Logo চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং, লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শনী Logo শানখলা ইউনিয়নে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রেষ্ঠ চেয়ারম্যান নজরুল ইসলাম Logo চুনারুঘাটে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo চুনারুঘাটে প্রশাসনের জব্দকৃত সিলিকা বালু পাচারের চেষ্টা, ট্রাকচালকের ২ মাসের কারাদণ্ড Logo শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আজ সাবেক সমাজ কল্যাণমন্ত্রী এনামুল হকে ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৩২ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধিঃ

আজ সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ও ছয়বারের সংসদ সদস্য (এমপি), একুশে পদকপ্রাপ্ত, ভাষাসৈনিক বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকি। এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু কর্মী কল্যাণ ট্রাস্ট চুনারুঘাটের উদ্যোগে বিকাল ৩টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এর আগে সকালে প্রয়াতের কুটিরগাঁও গ্রামের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে ট্রাস্টের নেতাকর্মীরা। এদিকে প্রয়াতের পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এনামুল হক মোস্তফা শহীদ ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকায় ইন্তেকাল করেন। তিনি হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে টানা ৬ বার এমপি নির্বাচিত হন এবং ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি একুশে পদক পান।

এছাড়াও এনামুল হক মোস্তুফা শহীদ বায়ান্নর ভাষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং সর্বোপরি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ছিল তাঁর অসামান্য অবদান। এজন্য তাঁকে কয়েকবার জেলেও যেতে হয়েছে। তিনি একাধারে শিক্ষক, আইনজীবী, রাজনীতিক, সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক ছিলেন।

তিনি ছিলেন সকলের প্রিয় মানুষ। যিনি অপার মমতা ও ভালবাসায় এ অঞ্চলের মানুষের মন জয় করে নিয়েছিলেন। ১৯৭০ সাল থেকে শুরু করে ১৯৮৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদের বিতর্কিত নির্বাচন ব্যতীত ২০০৮ সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও যুদ্ধাপরাধী পরিবারের অসীম ক্ষমতাশালী প্রার্থীদের রুখে দিতে সক্ষম হয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত

আজ সাবেক সমাজ কল্যাণমন্ত্রী এনামুল হকে ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

আপডেট সময় ০১:২৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২