হবিগঞ্জ ১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার Logo চুনারুঘাটে কৃষকের কাছে ১০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ বিএনপি নেতা হাবিবের বিরুদ্ধে

আজ সাবেক সমাজ কল্যাণমন্ত্রী এনামুল হকে ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৯৮ বার পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধিঃ

আজ সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ও ছয়বারের সংসদ সদস্য (এমপি), একুশে পদকপ্রাপ্ত, ভাষাসৈনিক বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকি। এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু কর্মী কল্যাণ ট্রাস্ট চুনারুঘাটের উদ্যোগে বিকাল ৩টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এর আগে সকালে প্রয়াতের কুটিরগাঁও গ্রামের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে ট্রাস্টের নেতাকর্মীরা। এদিকে প্রয়াতের পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এনামুল হক মোস্তফা শহীদ ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকায় ইন্তেকাল করেন। তিনি হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে টানা ৬ বার এমপি নির্বাচিত হন এবং ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি একুশে পদক পান।

এছাড়াও এনামুল হক মোস্তুফা শহীদ বায়ান্নর ভাষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং সর্বোপরি একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ছিল তাঁর অসামান্য অবদান। এজন্য তাঁকে কয়েকবার জেলেও যেতে হয়েছে। তিনি একাধারে শিক্ষক, আইনজীবী, রাজনীতিক, সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক ছিলেন।

তিনি ছিলেন সকলের প্রিয় মানুষ। যিনি অপার মমতা ও ভালবাসায় এ অঞ্চলের মানুষের মন জয় করে নিয়েছিলেন। ১৯৭০ সাল থেকে শুরু করে ১৯৮৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদের বিতর্কিত নির্বাচন ব্যতীত ২০০৮ সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও যুদ্ধাপরাধী পরিবারের অসীম ক্ষমতাশালী প্রার্থীদের রুখে দিতে সক্ষম হয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম

আজ সাবেক সমাজ কল্যাণমন্ত্রী এনামুল হকে ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

আপডেট সময় ০১:২৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২