হবিগঞ্জ ১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন Logo হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ Logo চুনারুঘাটে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর বাজারের চাল বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও Logo চুনারুঘাটে যৌথ অভিযানে ৭ অবৈধ করাতকল সিলগালা Logo ৫০০ টাকা মজুরির দাবিতে চুনারুঘাটে চা শ্রমিকদের আন্দোলন Logo চুনারুঘাটের সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত Logo ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা Logo চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের Logo বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন

মাধবপুরে ৬ মাসের সাজা থেকে বাঁচতে ২৩ বছর পলাতক থাকার পর গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • ৪৮৩ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি:

দীর্ঘ তেইশ বছর যাবৎ ছয় মাসের বন মামলা মাথায় নিয়ে ধানু মিয়া পলাতক ছিলেন। মঙ্গলবার (২৩ফেব্রুয়ারি) রাতে মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকা থেকে ধানু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার দুপুরে তাঁকে হবিগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়। তিনি বন মামলায় ছয় মাসের সাজা থেকে বাঁচতে ২৩ বছর পলাতক থাকার পর ধরা পড়েছেন । গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ধানু মিয়া ( ৪৫) । যখন তাকে কারাদন্ড দেয়া হয়, তখন তার বয়স ছিল ২২।
পুলিশ জানায়, ১৯৯৪ সালে ধানু মিয়ার বিরুদ্ধে একটি বন মামলা হয়। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। পলাতক অবস্থায় ১৯৯৯ সালের ১৭ মার্চ সেই মামলায় ধানুর ছয় মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা হয়। অনাদায়ে দুই মাসের কারাদন্ড দেয় আদালত।
মাধবপুর উপজেলার কালিকাপুর ধানু মিয়ার গ্রামে বাড়ি। তিনি একজন নিম্ন আয়ের মানুষ। তার নির্দিষ্ট কোনো পেশা নেই।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘এতদিন তার কোনো সন্ধান ছিল না। সম্প্রতি তাকে এলাকায় দেখা গেছে।
‘আর অবস্থান নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার রাতে শাহজীবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মাধবপুর থানা পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

মাধবপুরে ৬ মাসের সাজা থেকে বাঁচতে ২৩ বছর পলাতক থাকার পর গ্রেফতার

আপডেট সময় ১১:৫১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২