হবিগঞ্জ ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ Logo সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে প্রথমে প্রেস কাউন্সিলে হবে, চেয়ারম্যান নিজামুল হক

ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে গ্রেফতারসহ নানারকম হয়রানির শিকার হয়। প্রেস কাউন্সিলের মামলা গ্রহণ বা কোন আদালতে মামলা হবে তা সুপারিশের ক্ষমতা থাকলে সাংবাদিকরা হয়রানি হতেন না। তাই এখন বলা হচ্ছে, সাংবাদিকদের বিরুদ্ধে যেসব মামলা হবে তা প্রেস কাউন্সিলে হোক। তবে এতে লিগ্যাল কতগুলো বাধা আছে। সব অপরাধের বিচার প্রেস কাউন্সিলে হবে না।

আজ শুক্রবার (২ জুন) চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত সেমিনার ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম এসব কথা বলেন।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে তা প্রথমে প্রেস কাউন্সিলে হবে। প্রেস কাউন্সিল দেখার পর মামলাটি অপরাধ বিবেচনায় সংশ্লিষ্ট আদালতে পাঠাবে। কারণ সংবাদ সংক্রান্ত মামলা যদি না হয় তাহলে প্রেস কাউন্সিল সেই মামলার বিচার করবে না।

প্রেস কাউন্সিলের আয়োজনে জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ‘প্রেস কাউন্সিল আইন-১৯৭৪ ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন অবহিতকরণ’ শীর্ষক এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সেমিনারে তথ্য অধিকার আইন-২০০৯ নিয়ে আলোচনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. মাসুদ খাঁন। সেমিনার ও মতবিনিময় সভার সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা তথ্য কর্মকর্তা মো. ওহিদুজ্জামান প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে প্রথমে প্রেস কাউন্সিলে হবে, চেয়ারম্যান নিজামুল হক

আপডেট সময় ০৭:২৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩