হবিগঞ্জ ০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ Logo শ্রীমঙ্গলে গাতাবলা আর-রাফী মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন Logo চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার Logo হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ Logo চুনারুঘাটের মেয়ে দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন

স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে, স্ত্রীকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে বিষপান করলেন স্বামীর

স্ত্রীকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছেন স্বামী। এর যেরে বিষপানে স্বামীর আত্মহত্যা করেছেন। স্বামীর সঙ্গে অভিমান করে বাবার বাড়িতে অবস্থান করছিলেন স্ত্রী। দীর্ঘদিন পর স্ত্রীর অভিমান ভাঙিয়ে নিজ বাড়িতে ফিরিয়ে আনতে শ্বশুর বাড়ি যান স্বামী।

কিন্তু ব্যর্থ হয়ে ফিরতে হয় তাকে। আর এই হতাশায় রাগিব হাসান দোলন (২৮) এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গত রোববার (৫ মার্চ) উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের হামিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাগিব একই গ্রামের ওয়াজেদ আলী তরফদারের ছেলে।

মারা যাওয়া যুবকের স্বজনরা জানান, রাগিবের সঙ্গে ঝগড়া করে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। কিছুদিন পর স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে চেষ্টা করেন রাগিব। কিন্তু তিনি ব্যর্থ হন। ফলে রাগিব হতাশায় ভুগছিলেন। এরই মধ্যে গত শুক্রবার দুপুরে একটি ওরশ শরীফে যাওয়ার কথা বলে রাগিব বাড়ি থেকে বের হন।

এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। গত শনিবার বাড়ির অদূরে হামিদপুর এলাকার একটি ভূট্টা ক্ষেতের পাশে রাগিবকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

পরে খবর পেয়ে স্বজনরা রাগিবকে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রোববার সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাগিবের মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বুলবুল ইসলাম বলেন, যে ভুট্টা ক্ষেতে রাগিবকে পাওয়া গেছে সেখান থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে, স্ত্রীকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে বিষপান করলেন স্বামীর

আপডেট সময় ০১:১১:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩