হবিগঞ্জ ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ Logo চুনারুঘাটের সাতছড়ি বনে পদ্ম গোখরা ও দাঁড়াশ সাপ অবমুক্ত Logo চুনারুঘাটে সাতছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৮ গরু, ১০ কেজি গাঁজা ও বিপুল ইয়াবা উদ্ধার Logo চুনারুঘাট পৌর শহরে মাদক নির্মূল ও চুরি প্রতিরোধে মতবিনিময় Logo চুনারুঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত Logo মাধবপুরে প্রেমিকা ৫ মাসের অন্তঃসত্ত্বা, বাচ্চা নষ্ট করতে প্রেমিকের চাপ Logo মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ Logo সালমান শাহ হত্যা: ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তির দাবি রাষ্ট্রপক্ষের Logo চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা Logo বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আহম্মদাবাদ ইউনিয়নে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন

  • জিলানী আখনজিঃ
  • আপডেট সময় ০৭:৪৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
  • ২৩৯ বার পড়া হয়েছে

“গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিবে আলোর রেশ” এ স্লোগানকে ধারণ করে উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২ জানুয়ারী) দুপুরে আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের একসিলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্পের আওতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং ইউনিসেফ ও ইউরোপিও ইউনিয়নের সহায়তায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন পলাশ এর সভাপতিত্বে ও চুনারুঘাট উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের এপিসি রুমানা আক্তার মুক্তার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও চুনারুঘাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নুর উদ্দিন সুমন, ইউপি সদস্য মোঃ মাসুক ভুইয়া, সংরক্ষিত আসনের ইউপি মদস্য নাছিমা খাতুন ও আহম্মদাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সমির হোসেন প্রমূখ। সভায় শিশুদের উন্নয়ন, বাল্যবিয়ে প্রতিরোধ, সুরক্ষা ও অধিকার নিয়ে আলোচনা করা হয়। এতে দুইশতাধিক নারী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ

আহম্মদাবাদ ইউনিয়নে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন

আপডেট সময় ০৭:৪৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩