হবিগঞ্জ ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩

বিশ্বকাপ জয়ের পরেও ফিফা র‌্যাংকিংয়ে আর্জেন্টিনা ২য়: ব্রাজিলই ১ম স্থানে

  • আলোকিত ডেস্কঃ
  • আপডেট সময় ১২:০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • ৪১১ বার পড়া হয়েছে

১৯৮৬ সালের পর ২০২২ সালে বিশ্বকাপ জয় পায় আর্জেন্টিনা। প্রায় ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপের দেখা পায়। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার পর সৌদি আরবের বিপক্ষে হারলেও ঠিকই পরবর্তী সব ম্যাচ জিতে বিশ্বকাপ জয় করেছে মেসিবাহিনী। এমন সুখের দিনেও মেসিদের জন্য দুঃসংবাদ দিল ফিফা। বিশ্বকাপের পরপরই ফিফা র‌্যাংকিং প্রকাশ করে। সেখানে আশ্চর্যজনকভাবে বিশ্বকাপ জিতেও শীর্ষে উঠতে পারেনি আর্জেন্টিনা। বিশ্বকাপের পরেও শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে ব্রাজিল।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বেলজিয়ামকে টপকে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করে ব্রাজিল। এরপর থেকে টানা ১০ মাস শীর্ষস্থান ধরে রেখেছে তারা। যদিও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। বিশ্বকাপে ব্রাজিল ৩টি ম্যাচ জিতেছে। ক্যামেরুনের সঙ্গে একটি হার এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র করে তারা।

র্জেন্টিনা ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা ট্রফি ও ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের পরেও ফিফা র‌্যাংকিংয়ে এক নম্বর দল হতে পারেনি। আর্জেন্টিনা শীর্ষস্থানে আসতে পারতো যদি তারা বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারাতে পারতো নির্ধারিত সময়ের ভেতর কিন্তু মেসিরা সেটি করতে ব্যর্থ হয়।

আর্জেন্টিনা এবং ফ্রান্স দুই দলই যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে। অন্যদিকে বেলজিয়াম দুই ধাপ পিছিয়ে ৪ নম্বর স্থানে অবস্থান করছে। ইংল্যান্ড ও নেদারল্যান্ডস রয়েছে যথাক্রমে পাঁচ ও ছয়ে। শীর্ষ দশে সবচেয়ে বড় লাফটি দিয়েছে ক্রোয়েশিয়া। তারা ১০ম স্থান থেকে ৭ম স্থানে উঠে এসেছে।

অন্যদিকে বিশ্বকাপে অংশ না নিয়েও ৮ম স্থানে অবস্থান করছে ইতালি। বিশ্বকাপের দুই হট ফেবারিট পর্তুগাল ৯ম ও স্পেন ১০ম স্থানে রয়েছে। এবারের বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় দল ছিল মরক্কো। তারা তাদের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ র‌্যাংকিংয়ে পৌঁছেছে। ১১ নম্বরে অবস্থান করছে আফ্রিকান লায়ন্সরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া

বিশ্বকাপ জয়ের পরেও ফিফা র‌্যাংকিংয়ে আর্জেন্টিনা ২য়: ব্রাজিলই ১ম স্থানে

আপডেট সময় ১২:০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২