হবিগঞ্জ ১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন Logo মাধবপুরে হামলার শিকার পরিবারই মামলার আসামি, বিচার দাবি

বানিয়াচংয়ে দীর্ঘ ১২ বছর পর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বানিয়াচংয়ে দীর্ঘ ১২ বছর পর বিএনপির এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় । আজ  (১ এপ্রিল) শুক্রবার সকাল ১০টায় বিএনপি বানিয়াচং উপজেলা শাখার আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মিয়ার পরিচালনায় উপজেলা সদরের নাজমুল হাসান জাহেদ একাডেমির মাঠ প্রাঙ্গণে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন অনুষ্ঠানটি উদ্ভোধন করেন।এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি,কে গউছ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ, জেড,এম জাহিদ হোসেন।প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন,স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের পতন ঘটাতে বিএনপির কেন্দ্রীয় প্রতিটি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।প্রতিটি পাড়া-মহল্লা,ইউনিয়ন, উপজেলা, জেলা,বিভাগগুলোতে প্রকৃত গণআন্দোলন গড়ে তুলতে পারলেই প্রকৃত গনতন্ত্র আদায় করা সম্ভব হবে।মনে রাখবেন বিএনপি’র ইতিহাস- গনতন্ত্র প্রতিষ্ঠা করার ইতিহাস।

পাশাপাশি বিনা বিচারে কারাবন্দী দেশনেত্রী খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে কারাগার থেকে মুক্ত করে দেশের গনতন্ত্রকে পুনরায় ফিরিয়ে আনার জন্য জনসাধারণের নিকট আহ্বান জানান তিনি।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন,সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া প্রমুখ।উক্ত সম্মেলনে বিএনপির অঙ্গসংগঠনের ও স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

বানিয়াচংয়ে দীর্ঘ ১২ বছর পর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন

আপডেট সময় ১২:১৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২