হবিগঞ্জ ০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত Logo চুনারুঘাটের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস Logo চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে বালুভর্তি ২ ইজিবাইক জব্দ Logo দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন মসজিদ নির্মাণে ২০১০ ব্যাচের ৪৫ হাজার টাকা অনুদান Logo চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং, লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শনী Logo শানখলা ইউনিয়নে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রেষ্ঠ চেয়ারম্যান নজরুল ইসলাম Logo চুনারুঘাটে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo চুনারুঘাটে প্রশাসনের জব্দকৃত সিলিকা বালু পাচারের চেষ্টা, ট্রাকচালকের ২ মাসের কারাদণ্ড Logo শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বানিয়াচংয়ে গাছে গাছে শোভা পাচ্ছে জাতীয় ফল কাঁঠাল

বানিয়াচংয়ে গাছে গাছে শোভা পাচ্ছে জাতীয় ফল কাঁঠাল। গ্রীষ্মকালীন মৌসুমের অন্যতম ও জনপ্রিয় ফল হলো কাঁঠাল। উপজেলা সদরের স্হানীয় বাজারগুলোতে এখন পর্যন্ত কাঁঠাল না দেখা গেলে ও আগামী এক-দেড় মাসের মধ্যে বাজারে কাঁঠালের কেনা-বেচার ধুম পড়বে বলে জানিয়েছেন স্হানীয় ফল ব্যবসায়ীরা।চিকিৎসকদের মতে, কাঁঠালে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন-সি, ভিটামিন-বি, ভিটামিন-ই, ক্যালসিয়াম, ফলিক এসিড রয়েছে। টাটকা ফল পটাশিয়াম, ম্যাগনোশিয়াম এবং আয়রনের একটি ভাল উৎস। পাঁকা কাঁঠালে প্রচুর পরিমাণ আঁশ রয়েছে। ফলে পাঁকা কাঁঠাল খেলে কোষ্ঠকাঠিন্য হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। সকল বয়সী মানুষই কমবেশি কাঁঠাল খেতে পছন্দ করে। কাঁঠালের বিচি (বীজ) প্রোটিন সমৃদ্ধ এবং পুষ্টিকর। এর বিচি মাংস ও সবজির সঙ্গে রান্না করে খাওয়া যায়।কাঁঠাল মিষ্টি রসালো ও স্বাদে অতুলনীয় হওয়ায় বাজারে এর চাহিদা অনেক।সামনে পহেলা বৈশাখ ও রমজান কে সামনে রেখে বেশ চাহিদা ও রয়েছে এই মৌসুমি ফল কাঁঠালের। সরেজমিনে বানিয়াচং উপজেলা সদরের আমিরখানী,চানপাড়া,কুতুবখানী,শেখেরমহল্লাসহ উপজেলার অধিকাংশ এলাকা ঘুরে দেখা গেছে বাড়ির আঙ্গিনায় এবং বাণিজ্যিক উদ্দ্যেশ্যে পরিকল্পিতভাবে সৃজন করা হয়েছে জাতীয় ফল কাঁঠাল বাগান। এক একটি গাছে ৩০-১০০টির মতো কাঁঠাল রয়েছে। কাঁঠাল গাছগুলো যেনো এক প্রকার প্রকৃতির রুপ দিয়ে সাজানো হয়েছে।বৃষ্টির কারণে ফল বড় হতে না পারলেও এখন পর্যন্ত গাছে কাঁঠালের যে অবস্থা দেখা যাচ্ছে তাতে কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে ফলন ভাল হবে বলে মনে করছেন বাগান মালিকরা।যদিও এখনও পাঁকা কাঁঠাল বাজারে আসতে শুরু করেনি তারপরও এক মাস পরেই লোভনীয় কাঁঠাল ফলের গন্ধে মুখরিত হয়ে উঠবে স্থানীয় হাট-বাজার গুলো।এ ব্যাপারে স্হানীয় কাঁঠাল ব্যবসায়ী জুয়েল মিয়া জানান,বৃষ্টির অনুপস্থিতিতে বিগত বছরের তুলনায় গাছে কাঁঠাল কম ধরেছে।প্রতিটি গাছে গড়ে ৩০-৯০ টি কাঁঠাল ধরেছে।কাঁঠালগুলো পাকতে আরো মাসেক-দেড়েক লাগবে।প্রাকৃতিক দুর্যোগ না হলে কাঁঠালগুলো বেশ ভালো দামেই বিক্রি করতে পারব বলে জানিয়েছেন তিনি।এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক বলেন,জাতীয় ফল কাঁঠাল উৎপাদনে খরচ খুবই কম। নির্ধারিত সময় গাছের পরিচর্চা যেমন-আগাছা পরিস্কার,গাছের নিচে উর্বর মাটি দেওয়া,এবং ফল আসার পর একটু দেখাশুনা করলেই চলে।তাছাড়া উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদেরকে সার্বিকভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত

বানিয়াচংয়ে গাছে গাছে শোভা পাচ্ছে জাতীয় ফল কাঁঠাল

আপডেট সময় ০৭:৩৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২