পবিত্র কুরআনের শিক্ষা ও ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে হবিগঞ্জে আয়োজন করা হচ্ছে হিফজুল কুরআন প্রতিযোগিতা। মাওলানা মুফতি হাফেজ জাকারিয়া আহমদের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপ-পরিচালক আল্লামা মনিরুজ্জামান উসমানী, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান মোস্তাক এবং হবিগঞ্জ জেলা সাইবার দলের সভাপতি মোশারফ আল মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গাউছিয়া সুন্নিয়া একাডেমি ও মাদ্রাসা, হবিগঞ্জের অধ্যক্ষ আলহাজ্ব গোলাম সারওয়ারে আলম।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের মধ্যে পবিত্র কুরআন হিফজের প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি কুরআনের আলোকে নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে এ প্রতিযোগিতা ইতিবাচক ভূমিকা রাখবে।
স্টাফ রিপোর্টার: 









