আইএফআইসি ব্যাংক পিএলসি-এর হবিগঞ্জ শাখার উদ্যোগে সোমবার হবিগঞ্জ শাখা, পুরান মুন্সেফি উপশাখা, উমেদনগর শিল্প এলাকা উপশাখা এবং বুল্লা বাজার লাখাই উপশাখায় উৎসবমুখর পরিবেশে ‘আইএফআইসি মধুমাস উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক সুদীপ ব্যানার্জি। এছাড়াও সংশ্লিষ্ট শাখা ও উপশাখার অফিসার ইন-চার্জ, ট্রানজেকশন সার্ভিস অফিসার এবং বিপুল সংখ্যক সম্মানিত গ্রাহক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রাহকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করা হয়। একই সঙ্গে ব্যাংকের বিভিন্ন আমানত ও ঋণপণ্য, আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা, রেমিট্যান্স সেবা এবং গ্রাহককেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
এ সময় বক্তারা বলেন, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সহজ, আধুনিক ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে আইএফআইসি ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও গ্রাহকদের জন্য আরও উদ্ভাবনী ও মানসম্মত সেবা চালু করার উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থিত গ্রাহকদের নিয়ে মধুমাসের বিভিন্ন সুস্বাদু মৌসুমি ফল উপভোগ করা হয়, যা পুরো আয়োজনে উৎসবের আমেজ যোগ করে। এ ধরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগের জন্য গ্রাহকরা আইএফআইসি ব্যাংককে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
গ্রাহকসেবার মানোন্নয়ন, পারস্পরিক সম্পর্ক জোরদার এবং ব্যাংকিং সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘আইএফআইসি মধুমাস উৎসব-২০২৬’-এর এ আয়োজন ইতিবাচক সাড়া ফেলেছে।
স্টাফ রিপোর্টার : 

















