হবিগঞ্জ ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সম্পাদককে আটক করে পুলিশের সোপর্দ Logo হবিগঞ্জ জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo হবিগঞ্জে ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন Logo চুনারুঘাটে কৃষিঋণ প্রচারণা ও আলোচনা সভা, প্রকাশ্যে ঋণ বিতরণ Logo লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা
উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকরা

বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা

  • ক্রিড়া ডেস্ক:
  • আপডেট সময় ১২:০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৩১১ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফুটবলে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে প্রথম জয় পাওয়ায় হবিগঞ্জের চুনারুঘাটে আনন্দ মিছিল করেছেন ব্রাজিল সমর্থকরা। শনিবার (২০ জুন) বিকেলে পৌর শহরে এ আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি পৌর শহরের মধ্যবাজার গোলচত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ডিসিপি হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকরা।

সমাবেশে বক্তব্য দেন চুনারুঘাটের ব্যবসায়ী ও ক্রীড়াপ্রেমী তাজুল বাহার, চুনারুঘাট স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ক্রীড়াপ্রেমী আজাদ তালুকদার, ব্যবসায়ী ও ক্রীড়াপ্রেমী সৈয়দ জহির আহমেদ, সাবেক খেলোয়াড় শফিকুল ইসলাম রুবেল, সাদেক খান জয়, টিপু ফরাজী, শাহাব উদ্দিন, শাহ প্রান্ত,  মোশাহিদ সরকার ও মীর আরিফ, জার্নেল সহ আরও অনেকে।

সমর্থকরা বলেন, ব্রাজিলের এই জয় আমাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। প্রিয় দলের জয়ে আনন্দ ভাগাভাগি করতেই তারা এ মিছিল ও সমাবেশের আয়োজন করেছেন।

এ সময় ব্রাজিলের পতাকা, ব্যানার ও জার্সি পরে শতাধিক সমর্থক মিছিলে অংশ নেন। তাদের উচ্ছ্বাস, স্লোগান ও শোভাযাত্রায় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকরা

বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা

আপডেট সময় ১২:০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬