হবিগঞ্জ ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার

চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময়

হবিগঞ্জের চুনারুঘাটে কৃষি ও গ্রামীণ উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

 আজ সোমবার (১৫জুন) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ মতবিনিময় সভার আয়োজন করে চুনারুঘাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আকতারুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সজীব সরকার।

চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুর’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ আলী, অতিরিক্ত কৃষি অফিসার রফিকুল ইসলাম সহ সভায় কৃষক, জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নারী উদ্যোক্তা, যুব প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।

উপপরিচালক কৃষিবিদ মো. আকতারুজ্জামান বলেন-কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণ, কৃষি উদ্যোক্তা তৈরি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি পার্টনার প্রকল্পের লক্ষ্য ও সম্ভাবনা সম্পর্কে আলোকপাত করেন।

তিনি আরো বলেন, কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নকে সমন্বিতভাবে এগিয়ে নিতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পার্টনার প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে টেকসই কৃষি ও গ্রামীণ উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান

চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময়

আপডেট সময় ০৩:০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬