হবিগঞ্জ ০১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শানখলা ইউনিয়নে জনমুখী উন্নয়নের রোল মডেল প্যানেল চেয়ারম্যান ইকবাল মেম্বার Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত Logo গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন Logo জাপানে এস.এস.ডাব্লিউ কর্মসূচির আওতায় নারী কর্মী নিয়োগের সুযোগ Logo পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী Logo চুনারুঘাট থানার নতুন ওসি মো. সাইফুল ইসলামের যোগদান Logo চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম Logo জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল Logo কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি Logo সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

চুনারুঘাটে খোয়াই নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করলেন ডিসি সরফরাজ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর তীরবর্তী কোটবাড়ী এলাকায় নদীভাঙনের কবল থেকে গুরুত্বপূর্ণ সড়ক রক্ষায় জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।

আজ শনিবার (১৩ জুন) বিকেলে খোয়াই নদীর বনগাঁও-কোটবাড়ী এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয়। ভারত থেকে নেমে আসা খোয়াই নদীর তীব্র স্রোত ও অব্যাহত ভাঙনের কারণে দীর্ঘদিন ধরে স্থানীয় সড়কটি হুমকির মুখে ছিল। জনদুর্ভোগ লাঘব এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে জিও ব্যাগের মাধ্যমে নদীতীর সংরক্ষণের এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মঈনুল হক এবং চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।

বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, “নদীভাঙন রোধে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনগণের জানমাল ও অবকাঠামো রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।”

স্থানীয় বাসিন্দারা জানান, খোয়াই নদীর ভাঙনের কারণে কোটবাড়ী এলাকার সড়কটি ঝুঁকির মধ্যে ছিল। জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে ভাঙন নিয়ন্ত্রণে আসবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা সুরক্ষিত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা জানান, নদীভাঙনপ্রবণ এলাকাগুলোতে পর্যায়ক্রমে আরও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে, যাতে বর্ষা মৌসুমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

শানখলা ইউনিয়নে জনমুখী উন্নয়নের রোল মডেল প্যানেল চেয়ারম্যান ইকবাল মেম্বার

চুনারুঘাটে খোয়াই নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করলেন ডিসি সরফরাজ

আপডেট সময় ১১:১৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬