হবিগঞ্জ ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শানখলা ইউনিয়নে জনমুখী উন্নয়নের রোল মডেল প্যানেল চেয়ারম্যান ইকবাল মেম্বার Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত Logo গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন Logo জাপানে এস.এস.ডাব্লিউ কর্মসূচির আওতায় নারী কর্মী নিয়োগের সুযোগ Logo পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী Logo চুনারুঘাট থানার নতুন ওসি মো. সাইফুল ইসলামের যোগদান Logo চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম Logo জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল Logo কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি Logo সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

চুনারুঘাটের ৪টি চা বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

বকেয়া বেতন, রেশন, পূজার উৎসব বোনাসসহ ৭ দফা দাবিতে হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলার চারটি চা বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন চা শ্রমিকরা। সোমবার (২৫ মে) সকাল থেকে শ্রমিকরা এ কর্মবিরতি পালন শুরু করেন।

কর্মবিরতিতে অংশ নেওয়া বাগানগুলো হলো চুনারুঘাট উপজেলার দেউন্দি, লালচান ও মৃতিঙ্গা চা বাগান এবং মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগান।

শ্রমিকরা জানান, কয়েক সপ্তাহ ধরে নিয়মিত সাপ্তাহিক তলবি (বেতন) পাচ্ছেন না তারা। এতে চারটি বাগানের প্রায় পাঁচ হাজার শ্রমিক ও তাদের পরিবার চরম আর্থিক সংকটে পড়েছেন। মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন তারা। পাশাপাশি ঈদ বোনাস, রেশন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

এদিকে গত ৬ মে শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের উদ্যোগে মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও শ্রম অধিদপ্তরের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে শ্রমিকদের বকেয়া পরিশোধ, বর্ষা মৌসুমের আগে জরাজীর্ণ ঘর সংস্কার, শ্রম আইন অনুযায়ী চিকিৎসা সুবিধা নিশ্চিত করা, রেশন, প্রভিডেন্ট ফান্ড ও নিয়মিত সাপ্তাহিক তলবি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে শ্রমিকদের অভিযোগ, বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে মালিকপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে সোমবার সকাল থেকে শ্রমিকরা বাগান ও কারখানায় কাজ বন্ধ রেখে নাট্যমন্দির প্রাঙ্গণে অবস্থান নেন।

দেউন্দি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি আপন সাঁওতাল বলেন, “দেউন্দি কোম্পানির অধীনে থাকা চারটি বাগানের শ্রমিকরা দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। ২০২২ সাল থেকে মালিকপক্ষ শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো সমস্যার সমাধান করেনি।

এমনকি শ্রীমঙ্গলের বৈঠকের সিদ্ধান্তও বাস্তবায়ন করা হয়নি। তাই বাধ্য হয়ে আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

এ বিষয়ে বাগান কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

শানখলা ইউনিয়নে জনমুখী উন্নয়নের রোল মডেল প্যানেল চেয়ারম্যান ইকবাল মেম্বার

চুনারুঘাটের ৪টি চা বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

আপডেট সময় ১১:০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬