হবিগঞ্জ ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপির রাজনীতি করে সব হারানো খিজির খান, এখনও বৈষম্যের শিকার Logo চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকার স্কুল প্রাঙ্গণে এক মাস ধরে উপড়ে পড়ে গাছ, অপসারণে নেই কোনো উদ্যোগ

চুনারুঘাট উপজেলার নয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয় প্রাঙ্গণে একটি বড় গাছ প্রায় এক মাস আগে ঝড়ে উপড়ে পড়ে থাকলেও এখনো তা অপসারণ বা সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয় প্রাঙ্গণে আরও ৮ থেকে ১০টি বড় গাছ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যা যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অভিভাবকরা আশঙ্কা প্রকাশ করে বলেন, বিদ্যালয়ে প্রতিদিন শতাধিক শিক্ষার্থী যাতায়াত করে। ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত অপসারণ না করলে যে কোনো সময় প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা।

এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে বলে দাবি করেছেন স্থানীয় কয়েকজন। অভিযোগ করা হলেও উর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আইনি বা প্রশাসনিক পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ করেন তারা।

স্থানীয়দের প্রশ্ন, যেসব প্রতিষ্ঠানে নিরাপত্তাহীনতা ও নানা অনিয়মের অভিযোগ রয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কীভাবে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হন?

এ বিষয়ে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল। একই সঙ্গে তারা উপজেলা শিক্ষা অফিস এবং উপজেলা প্রশাসন-এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

বিএনপির রাজনীতি করে সব হারানো খিজির খান, এখনও বৈষম্যের শিকার

শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকার স্কুল প্রাঙ্গণে এক মাস ধরে উপড়ে পড়ে গাছ, অপসারণে নেই কোনো উদ্যোগ

আপডেট সময় ১২:১৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬