হবিগঞ্জ ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় Logo সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন Logo চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে ২দিন ধরে বৃদ্ধ নিখোঁজ Logo চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ Logo চুনারুঘাটে খোয়াই নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করলেন ডিসি সরফরাজ Logo চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন Logo চুনারুঘাটের কাজিরখিল বাজারে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন Logo চুনারুঘাটে যাত্রা শুরু করল সিগনেচার ক্যাফে এন্ড বিস্ট্রোর নতুন স্ন্যাকস কর্নার

কাস্টমসের কাগজ জালিয়াতি করে ভারতীয় জিরা পরিবহন, মাধবপুরে এক কোটি টাকার মালামাল জব্দ

হবিগঞ্জের মাধবপুরে কাস্টমসের কাগজ (Bill of Entry/Export) জালিয়াতি করে অবৈধভাবে ভারতীয় জিরা পরিবহনের সময় দুই আসামীসহ এক কোটি এক লক্ষ টাকা মূল্যের জিরা ও একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৬ হাজার কেজি বা ২০০ বস্তা ভারতীয় জিরা এবং একটি ট্রাক (চট্ট-মেট্রো-ট ১১-৬৯৯১)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে অভিযান চালিয়ে একটি ট্রাককে থামানো হয়। পরে তল্লাশির সময় গাড়িতে থাকা কাগজপত্র কাস্টমস কর্মকর্তাদের সহায়তায় যাচাই-বাছাই করে নকল বলে নিশ্চিত হওয়া যায়। এ সময় ট্রাকে থাকা জিরা, যানবাহন এবং সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার খারোবিল গ্রামের মো. সেলিম মিয়া (৩১) এবং ২নং লক্ষীপুর গ্রামের মো. আজমল হোসেন (২০)।

বিজিবি জানায়, কিছু অসাধু ব্যবসায়ী কাস্টমস কর্তৃক প্রদত্ত বৈধ কাগজপত্র জালিয়াতি করে একই কাগজ ব্যবহার করে অবৈধ মালামাল পরিবহন করছে। আইন-শৃঙ্খলা বাহিনীর তল্লাশির সময় আসলের মতো দেখতে নকল কাগজ প্রদর্শন করে তারা সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

কাস্টমস কর্তৃপক্ষের সহায়তায় বিষয়টি শনাক্ত হওয়ার পর বিজিবি সীমান্ত এলাকায় নজরদারি ও যাচাই কার্যক্রম আরও জোরদার করে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানানো হয়েছে।

জব্দকৃত জিরা, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে মাধবপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতি সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময়

কাস্টমসের কাগজ জালিয়াতি করে ভারতীয় জিরা পরিবহন, মাধবপুরে এক কোটি টাকার মালামাল জব্দ

আপডেট সময় ১২:৩০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬