হবিগঞ্জ ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা Logo চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন

চুনারুঘাটে “ভূমি সেবা মেলা” উপলক্ষে প্রেস কনফারেন্স

  • রাজিব আহমেদ :
  • আপডেট সময় ০৮:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চুনারুঘাট উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত “ভূমি সেবা মেলা” উপলক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হবে।

প্রেস কনফারেন্সে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্তভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মেলার বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

এসময় নামজারি, খতিয়ান প্রদান, ভূমি উন্নয়ন কর পরিশোধ, অনলাইনভিত্তিক ভূমি সেবা এবং ভূমি বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে সরকারের গৃহীত নানা উদ্যোগ সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করা হয়।

বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করছে। সাধারণ মানুষ যাতে ঘরে বসেই বিভিন্ন ভূমি সেবা গ্রহণ করতে পারেন এবং দালালমুক্ত পরিবেশে দ্রুত সেবা পান, সে লক্ষ্যেই “ভূমি সেবা মেলা” আয়োজন করা হয়েছে।

চুনারুঘাটের সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার জানান, এই মেলার মাধ্যমে জনগণের মাঝে ভূমি সংক্রান্ত জটিলতা দূর হবে এবং মানুষ অনলাইনভিত্তিক সেবার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবেন। পাশাপাশি ভূমি সংক্রান্ত নানা তথ্য ও সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

প্রেস কনফারেন্সে স্থানীয় সাংবাদিকবৃন্দ, সুধীজন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত

চুনারুঘাটে “ভূমি সেবা মেলা” উপলক্ষে প্রেস কনফারেন্স

আপডেট সময় ০৮:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬