হবিগঞ্জ ০৪:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩

বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ন দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ এর বিভাগীয় পর্যায়ে জুনিয়র গ্রুপে প্রকল্প উপস্থাপনায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চুনারুঘাটের ঐতিহ্যবাহী দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়।

আজ রবিবার (১৭ মে) সিলেটে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় হবিগঞ্জ জেলার প্রতিনিধিত্ব করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ও ব্যতিক্রমধর্মী প্রকল্প উপস্থাপনার মাধ্যমে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানকে পেছনে ফেলে জুনিয়র গ্রুপে শ্রেষ্ঠত্ব অর্জন করে দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এ অর্জনে আনন্দের বন্যা বইছে। সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও পরিশ্রমের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণা, উদ্ভাবনী কার্যক্রম ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় উৎসাহিত করা হচ্ছে। এ অর্জন ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও বড় সাফল্যের পথে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

এদিকে বিদ্যালয়ের এ কৃতিত্বে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া

বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান মেলায় চ্যাম্পিয়ন দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়

আপডেট সময় ১০:৪৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬