পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে শিক্ষানবিশ লাইনম্যান নিয়োগের লক্ষ্যে প্রাথমিক বাছাই পরীক্ষা আগামী ১৯ জুন ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত হবে। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর, শায়েস্তাগঞ্জসহ সারাদেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীদের বয়সসীমা ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে এবং এসএসসি বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে। আগ্রহী প্রার্থীদের আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
এছাড়াও বিস্তারিত তথ্য জানার জন্য নিকটস্থ পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হবে এবং যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। এ বিষয়ে কোনো ধরনের দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে সতর্ক করা হয়েছে।
ডেস্ক নিউজ: 


















