হবিগঞ্জ ১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

চুনারুঘাট সদর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যতিক্রমধর্মী প্রচার-প্রচারণামূলক মাইকিং ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ (১৩ মে) বৃহস্পতিবার ৬নং চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে মাইকিংয়ের মাধ্যমে গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম ও সেবাসমূহ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়। পাশাপাশি জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে চুনারুঘাট সদর ইউনিয়নের শ্রীকুটা বাজারে প্রজেক্টরের মাধ্যমে গ্রাম আদালত কার্যক্রমভিত্তিক একটি সচেতনতামূলক নাটক প্রদর্শন করা হয়।

নাটকে গ্রাম আদালতের ভূমিকা, কার্যপদ্ধতি এবং সাধারণ মানুষের জন্য এর সুফল সহজ ও বাস্তবধর্মীভাবে তুলে ধরা হয়। এতে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী মদন সরদার। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহেদ, ইউপি সদস্য মো. তাজুল ইসলাম জামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ মানুষ।

নাটক প্রদর্শনের পর এর বিষয়বস্তুর ওপর ভিত্তি করে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ১০ জনকে পুরস্কৃত করা হয়।

আলোচনা পর্বে বক্তারা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে স্বল্প ব্যয়ে, দ্রুত ও হয়রানিমুক্তভাবে দেওয়ানি ও ফৌজদারি সংক্রান্ত অনধিক ৩ লাখ টাকার বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। এছাড়াও স্ত্রী কর্তৃক বকেয়া ভরণপোষণ আদায়ের বিষয়েও গ্রাম আদালতের মাধ্যমে প্রতিকার পাওয়া যায়। এ সময় গ্রাম আদালতের আওতাভুক্ত মামলার ধরন, আবেদন প্রক্রিয়া এবং সাধারণ মানুষের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

বক্তারা আরও বলেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ গ্রাম পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণ যত বেশি গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জানবে, তত বেশি মানুষ সহজ, দ্রুত ও শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তিতে আগ্রহী হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি

চুনারুঘাট সদর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৫৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬