হবিগঞ্জ ০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩

চুনারুঘাটে মোবাইল কোর্টের অভিযানে বালু জব্দ : মাদক সেবনে ৪ জনের কারাদণ্ড

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলন ও মাদক সেবনের বিরুদ্ধে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ রবিবার (১০ মে) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন চুনারুঘাটের সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে ৮নং সাটিয়াজুড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দারাগাও বাজার সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ওই গ্রামের মৃত আব্দুল নূরের ছেলে রহম আলী কে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায়। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালিয়ে যান।

পরে ঘটনাস্থল থেকে প্রায় ৪ হাজার ঘনফুট বালু জব্দ করা হয় এবং তা স্থানীয় ইউপি সদস্য মোঃ শামীমের জিম্মায় প্রদান করা হয়। এছাড়াও অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত চলমান মেশিন ও পাইপ জব্দ করে বিনষ্ট করা হয়, যাতে ভবিষ্যতে ওই স্থানে পুনরায় অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

এদিকে একই দিন দুপুর ২টার দিকে মুড়ারবন্দ দরবার শরীফ এলাকায় গাঁজা সেবন করে দরবারে আগত মানুষের শান্তি বিনষ্ট করার অভিযোগে ৪ জনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী প্রত্যেককে ৫০ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে দরবার শরীফ এলাকায় মাদক সেবনের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া

চুনারুঘাটে মোবাইল কোর্টের অভিযানে বালু জব্দ : মাদক সেবনে ৪ জনের কারাদণ্ড

আপডেট সময় ১১:০৩:২১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬