হবিগঞ্জ ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা

চুনারুঘাটে সেতুর অভাবে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার

  • ফারুক মাহমুদ:
  • আপডেট সময় ০৯:০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তঘেঁষা রেমা চা-বাগান এলাকায় খোয়াই নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার করছেন কয়েক হাজার মানুষ। দীর্ঘদিন ধরে একটি সেতুর দাবিতে স্থানীয়রা আন্দোলন ও আবেদন জানিয়ে আসলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ বাস্তবায়ন হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রেমা চা-বাগান এলাকার শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে প্রতিদিন নৌকা কিংবা ঝুঁকিপূর্ণ ভেলায় করে নদী পার হতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পেলে দুর্ভোগ চরম আকার ধারণ করে। তখন পারাপারের সময় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটে।

চা-শ্রমিকরা জানান, প্রতিদিন কাজে যেতে নদী পার হতে গিয়ে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে। অনেক সময় বৈরী আবহাওয়ার কারণে সময়মতো কাজে যোগ দেওয়া সম্ভব হয় না। এতে তাদের দৈনন্দিন জীবিকাও ব্যাহত হচ্ছে।

অন্যদিকে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরাও চরম ভোগান্তিতে পড়েছে। ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হতে গিয়ে আতঙ্কে থাকতে হয় তাদের। অভিভাবকরাও সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, জরুরি মুহূর্তে অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে খোয়াই নদী। একটি স্থায়ী সেতুর অভাবে কৃষিপণ্য ও চা-পাতা পরিবহনে অতিরিক্ত খরচ ও সময় লাগছে।

স্থানীয় বাসিন্দা আবেদ হোসেন বলেন, “রেমা চা-বাগান এলাকাটি পর্যটন ও অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। খোয়াই নদীর ওপর একটি সেতু নির্মাণ হলে মানুষের দুর্ভোগ কমবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে।”

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, “জনগণের দুর্ভোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। খুব শিগগিরই এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”

এলাকাবাসীর দাবি, দ্রুত সেতু নির্মাণ করে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চুনারুঘাটে সেতুর অভাবে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার

আপডেট সময় ০৯:০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬