হবিগঞ্জ ০৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু

চুনারুঘাটে বালুবাহী ট্রাক চলাচলে উপজেলা প্রশাসনের নতুন সময়সূচি নির্ধারণ

  • মাসুদ আলম:
  • আপডেট সময় ০৫:২৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

জননিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে যানজট ও দুর্ঘটনা কমানোর লক্ষ্যে বালুবাহী ট্রাক চলাচলের ওপর নতুন সময়সূচি নির্ধারণ করেছে চুনারুঘাট উপজেলা প্রশাসন।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা এবং বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত কোনো বালুবাহী ট্রাক সড়কে চলাচল করতে পারবে না।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ এবং সাধারণ পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সড়কে দুর্ঘটনার ঝুঁকি কমানোও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

প্রশাসন আরও জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অমান্য করে কোনো বালুবাহী ট্রাক চলাচল করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সিদ্ধান্তকে স্থানীয় সচেতন মহল ইতিবাচক হিসেবে দেখছেন এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন

চুনারুঘাটে বালুবাহী ট্রাক চলাচলে উপজেলা প্রশাসনের নতুন সময়সূচি নির্ধারণ

আপডেট সময় ০৫:২৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬