হবিগঞ্জ ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo চুনারুঘাটে দলিল লেখক রিংকুর বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার, আটক ২ নারী মুচলেকায় মুক্ত Logo চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা Logo হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জেরে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন Logo ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন: তরুণ ভোটারদের আলোচনায় সম্ভাব্য প্রার্থী মারুফ Logo চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল Logo দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা Logo মিষ্টি ওজনে কম দেওয়ায় চুনারুঘাটে হোটেলকে জরিমানা

চুনারুঘাটে গৃহকর্মীকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় চুরতা গ্রামের সিদ্দিক আলীর ছেলে শামীমের বিরুদ্ধে এক গৃহকর্মীকে ধর্ষণ ও পরবর্তীতে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে, ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

শনিবার (২ মে ) দুপুর ১২টায় হবিগঞ্জে অবস্থিত বাংলাদেশ প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, চুনারুঘাট উপজেলার চুরতা গ্রামের শামীম মিয়ার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন ওই নারী। অভিযোগ অনুযায়ী, গত বছরের ২০২৫ সালের ২৩ এপ্রিল দুপুরে কাজ করার সময় শামীম মিয়া তাকে একটি কক্ষে আটকে জোরপূর্বক ধর্ষণ করেন।

পরবর্তীতে ভুক্তভোগী নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত ২৩ ডিসেম্বর তাকে জোর করে ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটানো হয় বলে অভিযোগ করা হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, এ ঘটনায় বিচার চাইতে গেলে স্থানীয় প্রভাবশালীদের চাপ ও অভিযুক্তের হুমকির মুখে তারা এলাকা ছাড়তে বাধ্য হন। বর্তমানে তারা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

সংবাদ সম্মেলনে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চুনারুঘাটে গৃহকর্মীকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

আপডেট সময় ০২:৩৩:১১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬