হবিগঞ্জ ০২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড Logo চুনারুঘাটে সরকারি কর্মচারী ও শিশুকে বাড়িতে আটকে মারধরের অভিযোগ Logo চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের স্বামী-স্ত্রী সহ ৫ জন কে কুপিয়ে আহত Logo চুনারুঘাটের সারগাম পাল রাজ্য এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে Logo মাধবপুরে কৃষকের জমি দখলের অভিযোগ চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে Logo চুনারুঘাটে রাতে উড়ছে জাতীয় পতাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবহেলার অভিযোগ Logo চুনারুঘাটের সাতছড়ি বনে পদ্ম গোখরা ও দাঁড়াশ সাপ অবমুক্ত Logo চুনারুঘাটে সাতছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৮ গরু, ১০ কেজি গাঁজা ও বিপুল ইয়াবা উদ্ধার Logo চুনারুঘাট পৌর শহরে মাদক নির্মূল ও চুরি প্রতিরোধে মতবিনিময় Logo চুনারুঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চুনারুঘাটে ডা. নূরুল ইসলাম স্মরণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

  • রাজিব আহমেদ:
  • আপডেট সময় ০১:৪৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাটে সমাজসেবক ও চিকিৎসক মরহুম ডা. মো. নূরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (২ মে) দিনব্যাপী  চুনারুঘাট উপজেলা কমপ্লেক্সের পদক্ষেপ গণপাঠাগার প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

চুনারুঘাট প্রেসক্লাব, পদক্ষেপ গণপাঠাগার, চা শ্রমিক সেবক, ডা. মোহাম্মদ নূরুল ইসলাম স্মৃতি ইসলামি পাঠাগার এবং মৌলভীবাজার বিএনএসবি আই হসপিটালের তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী।

আয়োজক মরহুমের  মাজহারুল ইসলাম জানান, তুমুল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও প্রায় ৩০০ রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এসময় রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ঔষধ ও চশমা বিতরণ করা হয়। পাশাপাশি ছানি রোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য মৌলভীবাজারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, স্থানীয়দের মধ্যে এ ধরনের মানবিক উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে। তারা জানান, এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প দরিদ্র ও অসহায় মানুষের জন্য অত্যন্ত সহায়ক।

উল্লেখ্য, মরহুম ডা. মো. নূরুল ইসলাম ছিলেন একজন মানবদরদী ও বহুমাত্রিক ব্যক্তিত্ব। তিনি শ্রেণিহীন সমাজের চেতনায় বিশ্বাসী ছিলেন এবং সকল মানুষের প্রতি সমান সম্মান প্রদর্শন করতেন। তাঁর বাসভবনের সামনে পরিবহন স্ট্যান্ড থাকায় শ্রমজীবী মানুষের সঙ্গে গড়ে ওঠে গভীর সখ্যতা।

চুনারুঘাটের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনেও তাঁর ছিল উল্লেখযোগ্য অবদান। সাহিত্য নিকেতন ও পদক্ষেপ গণপাঠাগার প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পেশাগত জীবনে তিনি প্রাণী চিকিৎসক হিসেবে প্রাণিসেবায় নিবেদিত ছিলেন। পাশাপাশি ধর্মপ্রাণ মানুষ হিসেবে নিজ গ্রামে মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ডা. নূরুল ইসলামের আদর্শ ও কর্ম সমাজের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাটে ডা. নূরুল ইসলাম স্মরণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

আপডেট সময় ০১:৪৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬