হবিগঞ্জ ০৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সীরাত মাহফিল ও হিফজুল কুরআন প্রতিযোগিতা Logo চুনারুঘাটে প্রবাসী পরিবারের ওপর হামলার ঘটনায় ছায়েদ আলী সহ গ্রেপ্তার ৩ Logo শায়েস্তাগঞ্জের বিশাউড়া কেন্দ্রীয় জামে মসজিদে এফএন ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে সিলিং ফ্যান বিতরণ

চুনারুঘাটে ট্রান্সফরমার চুরির মালামালসহ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

  • রাজীব আহমেদ:
  • আপডেট সময় ১০:১৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে চুনারুঘাট থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার এ.কে.এম সালিমুল হক।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, জেলা পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদের নির্দেশনায় সোমবার ভোররাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় পৃথক অভিযান চালানো হয়। এতে হবিগঞ্জ সদর থানা এলাকা থেকে চক্রের দুই সদস্য জহির হোসেন (২৫) ও জাকির হোসেন (২৮) এবং মাধবপুর উপজেলা থেকে আরও চার সদস্য—সোহেল মিয়া ওরফে রহমত আলী (৪৬), নাহিদ মিয়া (২৪), কালু মিয়া (৪০) ও সোহাগ মিয়া (৩৩)কে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোহাগ মিয়ার ভাঙ্গারির দোকানে অভিযান চালিয়ে চুরি হওয়া ২২ কেজি তামার তার, ১০ কেজি ৪০০ গ্রাম তামার প্লেট এবং ৪৬ কেজি ৯০০ গ্রাম ট্রান্সফরমারের লোহা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৮৩ হাজার ৭৬০ টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার ও সরঞ্জাম চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় পুলিশ বিশেষ অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় এই চক্রটি গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম, ওসি (তদন্ত) মীর আল-আমীনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি

চুনারুঘাটে ট্রান্সফরমার চুরির মালামালসহ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ১০:১৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬