হবিগঞ্জ ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ

চুনারুঘাটে মসজিদের জমি গণহারে বিক্রির অভিযোগ

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের উত্তর গোছাপাড়া গ্রামে অবস্থিত জামে মসজিদের জমি গণহারে বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত গোছাপাড়া জামে মসজিদের নামে গ্রামবাসী ধর্মীয় খেদমতের উদ্দেশ্যে উল্লেখযোগ্য পরিমাণ জমি দান করেন। কিন্তু ২০০৮ সালে গঠিত মসজিদ কমিটি কোনো ধরনের নিয়ম-কানুন অনুসরণ না করে দীর্ঘ ১৭ বছর ধরে বিভিন্ন অনিয়ম করে আসছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালে বগাডুবি ও হারাজুড়া গ্রামের সংযোগ সড়কের পাশে মসজিদের জমি বিক্রি করে অর্থ আত্মসাতের চেষ্টা করা হলে গ্রামবাসী প্রতিবাদে ফেটে পড়েন। পরে গত ১৩ জুলাই ২০২৪ তারিখে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিচার সভায় আনীত অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই মসজিদ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তবে অভিযোগ রয়েছে, বিলুপ্ত ঘোষিত কমিটির সদস্যরা তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তারা গ্রামবাসীর উদ্যোগে নতুন কমিটি গঠনে বাধা সৃষ্টি করছে। এ ছাড়া তারা জোরপূর্বক মসজিদের অর্থ আত্মসাৎ ও নানা অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে দাবি স্থানীয়দের।

এদিকে, মসজিদের পাশে গোছাপাড়া হাজী বাড়ির জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত একটি রাস্তা অবৈধভাবে মসজিদের নামে দখল করে ব্যক্তিগত নামে গেট নির্মাণ করা হয়েছে বলেও দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন এলাকাবাসী।

গ্রামবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত

চুনারুঘাটে মসজিদের জমি গণহারে বিক্রির অভিযোগ

আপডেট সময় ১১:৫৪:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬