হবিগঞ্জ ০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত Logo ট্রেড লাইসেন্স ফি আদায়ে চুনারুঘাট পৌরসভার অভিযান অব্যাহত Logo চুনারুঘাটের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস Logo চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে বালুভর্তি ২ ইজিবাইক জব্দ Logo দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন মসজিদ নির্মাণে ২০১০ ব্যাচের ৪৫ হাজার টাকা অনুদান Logo চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে মাইকিং, লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শনী Logo শানখলা ইউনিয়নে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রেষ্ঠ চেয়ারম্যান নজরুল ইসলাম Logo চুনারুঘাটে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযান শুরু Logo চুনারুঘাটে প্রশাসনের জব্দকৃত সিলিকা বালু পাচারের চেষ্টা, ট্রাকচালকের ২ মাসের কারাদণ্ড
মানবতাবিরোধী অপরাধ

ট্রাইব্যুনালের মামলায় হবিগঞ্জের ডিবির সাবেক ওসি গ্রেফতার

  • স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় ০২:২৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গত বুধবার ২৭ ফেব্রুয়ারি গভীর রাতে ভাঙ্গা থানায় কর্মরত অবস্থায় তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বিষয়টি গতকাল বৃহস্পতিবার রাতে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা নিশ্চিত করে বলেন‘ওসি শফিকুল ইসলামের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ওই আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি আমরা রাতে জানতে পেরেছি।’

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট গাজীপুরের কোনাবাড়ীতে কলেজছাত্র মো. হৃদয় হত্যা মামলার আসামি তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শফিকুল ইসলাম গত ১৫ ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গা থানায় ওসি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি হবিগঞ্জ ডিবির ওসি হিসেবে কর্মরত ছিলেন। দুই মাস আগে তাঁকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়।

এদিকে ওসি শফিকুল ইসলামকে গত ২৫ ফেব্রুয়ারি হবিগঞ্জ মডেল থানায় করা একটি মামলায় ৪ নম্বর আসামি করা হয়েছে। ২০২৩ সালের ১৯ আগস্ট হবিগঞ্জ জেলা শহরে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনার দেড় বছর পর মামলাটি করেন হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আব্দুল আউয়াল।

এ ছাড়া হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলিকে প্রধান আসামি করে পুলিশের ১৮ সদস্যসহ ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, পুলিশের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে গুলি ছোড়েন এবং টিয়ার শেল নিক্ষেপসহ লাঠিপেটা করেন। এ সময় বিএনপির নেতা-কর্মীরা দিগ্বিদিক ছোটাছুটি করলে পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দিয়ে গ্রেপ্তার করেন। আহতদের মধ্যে অনেকে পালিয়ে গেলেও কয়েকজন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের বাসভবনে আশ্রয় নেন। সেখানে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান বলে অভিযোগ করা হয়।

বিএনপি নেতা এস এম আব্দুল আউয়াল মামলায় উল্লেখ করেন, ঘটনার সময় তিনি গুরুতর আহত হন এবং প্রাণনাশের আশঙ্কায় দীর্ঘদিন আইনের আশ্রয় নিতে পারেননি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তিনি মামলাটি করেছেন। তিনি এ ঘটনায় সুবিচার দাবি করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে বোনের বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত

মানবতাবিরোধী অপরাধ

ট্রাইব্যুনালের মামলায় হবিগঞ্জের ডিবির সাবেক ওসি গ্রেফতার

আপডেট সময় ০২:২৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫