হবিগঞ্জ ০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ

চুনারুঘাট অগ্রগামী গণপাঠাগার এর তিনদিন ব্যাপী জমকালো বই মেলা অনুষ্ঠিত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালমুখ বাজার অগ্রগামী গণপাঠাগার কর্তৃক তিনদিন ব্যাপী বই মেলা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অমর একুশে চেতনাকে জাগ্রত করতে গন পাঠাগার এর প্রতিষ্ঠাতা ভূমি কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান এর দিনরাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চুনারুঘাটে একমাত্র বই মেলা অনুষ্ঠিত হয়।

২০, ২১ ও ২২ ফেব্রুয়ারী ৩ দিনের বই উৎসব মিলন মেলায় হবিগঞ্জের বিশিষ্ট কবি, লেখক, সচিব, সাংবাদিক, ভাইস চ্যান্সেলর, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অবসর প্রাপ্ত শিক্ষক, ডাক্তার,জন প্রতিনিধি সহ বিভিন্ন পেশায় নিয়োজিত সফল ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। তিন দিনের এই বর্নাঢ্য আয়োজনে তিনভাগে অতিথিদের ভাগ করে আমন্ত্রণ জানানো হয়।

প্রতিদিনের আলোচনা পর্ব শেষে প্রত্যেক অতিথির হাতে অগ্রগামী গনপাঠাগার এর পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। প্রত্যেক বক্তাগন অগ্রগামী গনপাঠাগার এর ভূয়সী প্রশংসা করে বলেন অগ্রগামী এই পাঠাগার এর প্রতিষ্ঠাতা ছিদ্দিকুর রহমান বই মেলার মতো একটি মেলা গ্রাম পর্যায়ে নিয়ে এসেছে এটা যেন ভাবতেই অবাক মনে হচ্ছে। এলাকার সকল মানুষের সার্বিক সহযোগিতা না থাকলে এমন সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেয়া সম্ভব হতো না। সামনের দিন গুলোতে এমন সহযোগিতার হাত অব্যাহত থাকলে হবিগঞ্জ জেলার মধ্যে এক অনন্য দৃষ্টান্ত স্হাপন করতে পারবে এই গনপাঠাগার।

উল্লেখ্য পাঠাগার এর প্রতিষ্ঠা ছিদ্দিকুর রহমান ও এলাকার একঝাক তরুন মেধাবী চাকুরীরতদের নিয়ে এই পাঠাগার এর পাশাপাশি একটি অগ্রগামী মডেল কেজি স্কুল ও প্রতিষ্ঠা করেন। যার ফল শ্রুতিতে এলাকার সচেতন মহলের বাচ্চারের উন্নত শিক্ষা ব্যবস্হার সুযোগ হয়েছে। ইতিমধ্যে অনেক অভিভাবকদের কাছ থেকে ব্যাপক সাড়া পড়েছে। আগামী বছর প্রচুর ছাত্র ছাত্রী ভর্তি হতে ইতিমধ্যে ইচ্ছা পোষণ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত

চুনারুঘাট অগ্রগামী গণপাঠাগার এর তিনদিন ব্যাপী জমকালো বই মেলা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৩৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫