হবিগঞ্জ ০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সম্পাদককে আটক করে পুলিশের সোপর্দ Logo হবিগঞ্জ জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo হবিগঞ্জে ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন Logo চুনারুঘাটে কৃষিঋণ প্রচারণা ও আলোচনা সভা, প্রকাশ্যে ঋণ বিতরণ Logo লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা

চুনারুঘাটে তালগাছ কাটা নিয়ে সংঘর্ষ; ডিজিএমের গাফিলতি, পুলিশের মামলা!

  • মোহাম্মদ সুমন
  • আপডেট সময় ০৫:৩০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

চুনারুঘাটে শ্রীকুটা নামক স্থানে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের পাশে সারিবদ্ধ তালগাছ কাটা নিয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, ২৮ জানুয়ারি দুপুর ১ ঘটিকার সময় চুনারুঘাট পল্লী বিদ্যুত অফিসে নিয়োজিত কর্মচারীরা বৈদ্যুতিক লাইনের পাশের সারিবদ্ধ কয়েকটি তালগাছ কাটলে স্থানীয়দের সাথে বিরোধের সৃষ্টি হয়।

একপর্যায়ে স্থানীয়রা পল্লী বিদ্যুতের কর্মচারীদের আটক করে ডিজিএম জুনায়েদকে ফোন দিলে তিনি ঘটনাস্থলে যেতে দেড়ি করেন। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়।

খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করতে চাইলে উত্তেজিত জনতা পুলিশের উপরও হামলা করে। এতে এসআই মামুনসহ বিদ্যুত বিভাগের দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এসআই মামুন বাদী হয়ে ১২জনসহ অজ্ঞাতনামা আরো ১০-১৫ জনের নামে মামলা দায়ের করেছেন। ঘটনার দিনই অভিযান চালিয়ে মামলার ১নং আসামী মোঃ আক্কাছ মিয়া ও ২নং আসামী জুনাইদ আহম্মদকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

স্থানীদের দাবী, পল্লী বিদ্যুতের লোকজন নিয়মনীতির তোয়াক্কা না করেই প্রয়োজনের বাইরে অহেতুক গাছ কাটা শুরু করে, এতে বাঁধা দিলে তাদের ভয়ভীতি প্রদর্শন করা হয়। ডিজিএমকে ফোন দেয়া হলেও তিনি ঘটনাস্থলে যাননি। পরে বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

চুনারুঘাটে তালগাছ কাটা নিয়ে সংঘর্ষ; ডিজিএমের গাফিলতি, পুলিশের মামলা!

আপডেট সময় ০৫:৩০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫