হবিগঞ্জ ০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার
জুমার নামাজের মধ্য দিয়ে মসজিদের উদ্বোধন

১ কোটি ২০ লক্ষ টাকায় মসজিদ নির্মাণ করেছেন তরুণ ব্যবসায়ী যুবলীগ নেতা সেলিম আহমেদ

  • শিরু জমাদার:
  • আপডেট সময় ০২:১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের সুন্দরপুর বাজার জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (৮মার্চ) জুমার নামাজের মধ্য দিয়ে মসজিদের উদ্বোধন করা হয়।

নামাজে ইমামতি করেন হবিগঞ্জ কোর্ট মসজিদের ইমাম মাওলানা মুজিবুর রহমান। বাজার মসজিদের বিল্ডিং ছিল আকারে ছোট। সময়ের ব্যবধানে মুসল্লীয়ানের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় মসজিদে সংকুলান না হওয়ায় বড় একটি ভবন নির্মাণের চিন্তাধারা করেন স্থানীয়রা।

এ বিষয়ে সুন্দরপুর গ্রামের বাসিন্দা আমেরিকা প্রবাসী মোঃ মকসুদ আলী মসজিদের নামে ১২শতক জমি দান করেন। তবে জমি থাকলেও নতুন ভবন নির্মাণ করার মত কোন উপায়ান্তর ছিল না মসজিদ কমিটির।

মসজিদ নির্মাণের বিষয়টি নজরে আসে সুন্দরপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আশ্বব উল্লার ছেলে তরুণ ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবক সাটিয়াজুরী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ ১২শতক জমির উপর একটি নতুন ভবন নির্মাণের চিন্তাধারা করেন।

সেই চিন্তাধারা থেকে নিজস্ব অর্থায়নে গত বছর মসজিদ নির্মাণের কাজ শুরু করেন তিনি। দীর্ঘ এক বছরে সম্পন্ন হয় মসজিদ নির্মান কাজ। শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদের শুভ উদ্বোধন করা হয়।

জুমার নামাজে অংশগ্রহন করেন চুনারুঘাট পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দালুর রহমান আব্দাল, মানিক সরকার, মোস্তাফিজুর রহমান রিপন, জাকির হোসেন পলাশ, মাস্টার ফরিদ উদ্দিন, স্থানীয় ওয়ার্ড মেম্বার জমশেদ রাব্বানী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ হাজারো মুসল্লীয়ান।

এ ব্যপারে সেলিম আহমেদ বলেন, মসজিদ মাদ্রাসা-সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দিতে পারলে আমার ভাল লাগে। মহান আল্লাহতায়ালা ও রাসূল (সঃ)কে রাজি খুশি করতেই এই মসজিদ নির্মাণ করেছেন তিনি। মসজিদের জমি দাতা মকসুদ আলী সম্পর্কে তাঁর চাচা।

প্রায় ১কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে মসজিদ ভবনটি নির্মাণ করা হয়েছে। যেখানে একসাথে কাতারবন্দি হয়ে প্রায় ৫০০ মুসল্লিয়ান নামাজ আদায় করতে পারবেন। মৃত্যুর আগ পর্যন্ত সকল ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দেয়াসহ মানুষের পাশে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান

জুমার নামাজের মধ্য দিয়ে মসজিদের উদ্বোধন

১ কোটি ২০ লক্ষ টাকায় মসজিদ নির্মাণ করেছেন তরুণ ব্যবসায়ী যুবলীগ নেতা সেলিম আহমেদ

আপডেট সময় ০২:১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪