হবিগঞ্জ ১০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ

উপজেলা চেয়ারম্যানের বাড়িতে স্ত্রী দাবীতে নারী কৃষি কর্মকর্তা মুক্তার অনশন

পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. গোলাম সরোয়ারের বাড়িতে সামাজিক ভাবে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবস্থান নিয়েছেন বরিশাল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মার্জিন আরা মুক্তা।

গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে শহরের পুরান বাজার এলাকায় গোলাম সরোয়ারের বাসা তালাবদ্ধ থাকায় বাড়ির সামনে অবস্থান নেন মার্জিন আরা মুক্তা। তবে স্থানীয়দের সহায়তায় দুপুরে তিনি বাসার ভিতরে প্রবেশ করেন।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে এগারোটায় পুরান বাজার এলাকার পটুয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ারের বাসা তালাবদ্ধ এবং বাসার অপর প্রান্তে একটি সার বীজের দোকানে বসে মোবাইলে চার্জ দিচ্ছেন মার্জিন আরা মুক্তা পরে জুমার নামাজের সময় হলে তিনি দোকান থেকে বেরিয়ে গোলাম সরোয়ারের তালাবদ্ধ বাসার সামনে বসে বৃষ্টিতে ভিজতে থাকেন।

পরে স্থানীয়রা জড়ো হয়ে বাসার দরজা খুলে ভিতরে যেতে বললে তিনি বলেন, এটা গোলাম সরোয়ারের প্রথম স্ত্রীর বাসা এখানে ঢুকবেন না। পরে ইজ্জত হানি হচ্ছে এমন বুঝিয়ে তাকে ধরে বাসার ভিতরে প্রবেশ করান।

খোঁজ নিয়ে জানা গেছে, মার্জিন আরা মুক্তা দীর্ঘদিন পটুয়াখালী সদর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং ওই সময়ে উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি বরিশাল সদর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

মার্জিন আরা মুক্তার কাছে মুঠোফোনে গোলাম সরোয়ারের বাসায় অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা আমাদের পারিবারিক ব্যাপার। এখনো জানানোর পরিবেশ হয়নি। জানানোর প্রয়োজন হলে আপনাদের বলবো।

এ বিষয়ে জানতে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

জন্ম ও মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনও মেহেদী হাসানের

উপজেলা চেয়ারম্যানের বাড়িতে স্ত্রী দাবীতে নারী কৃষি কর্মকর্তা মুক্তার অনশন

আপডেট সময় ০২:১৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩