হবিগঞ্জ ১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা
হবিগঞ্জ জেলায় কোন তদবির ছাড়াই

মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশে চাকরি পেলেন ৮০ জন তরুণ-তরুণী

হবিগঞ্জ জেলা থেকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে পুলিশের চাকরি পেয়েছেন ৮০ জন তরুণ-তরুণী। তারা কোন ধরনের তদবির ছাড়া মাত্র ১২০ টাকা খরচ করে স্বপ্নের এ চাকরি পেয়ে আনন্দিত।

আজ (২০ মার্চ) রবিবার রাত সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ পুলিশ লাইন্স মাঠে প্রাথমিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এসময় নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি।

এ বিষয়ে পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন, এই নিয়োগ প্রক্রিয়ায় বিন্দুমাত্র অনিয়ম হয়নি। কোনো ধরনের তদবির বাণিজ্য ছাড়াই শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষভাবে শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুরো নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। নিয়োগে ১২০ টাকার বাইরে কারো একটি টাকাও কাউকে দিতে হয়নি।

প্রসঙ্গত, গত ২, ৩ ও ৪ মার্চ হবিগঞ্জ পুলিশ লাইন্স মাঠে অনলাইনে নিবন্ধিত ২৮০০ জন প্রার্থীদের নিয়ে যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল।

তিন ধাপে শারীরিক সক্ষমতা যাচাই-বাছাই শেষে গত ৯ মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৯ মার্চ সকালে লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণার পর উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে।

মৌখিক পরীক্ষা শেষে ১২ জন নারী ও ৬৮ জন পুরুষসহ মোট ৮০ জন প্রার্থীকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শামসুল হক, মৌলভীবাজার কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, সুনামগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানসহ হবিগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

হবিগঞ্জ জেলায় কোন তদবির ছাড়াই

মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশে চাকরি পেলেন ৮০ জন তরুণ-তরুণী

আপডেট সময় ১০:৪০:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩