হবিগঞ্জ ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাহুবলে কবরস্থানের বেড়া নির্মাণ নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১ Logo চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় Logo সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে পিআইবির আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন Logo চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে ২দিন ধরে বৃদ্ধ নিখোঁজ Logo চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ Logo চুনারুঘাটে খোয়াই নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করলেন ডিসি সরফরাজ Logo চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন Logo চুনারুঘাটের কাজিরখিল বাজারে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবলে সিলেট ও রংপুর চ্যাম্পিয়ান

  • আলোকিত ডেস্কঃ
  • আপডেট সময় ০৭:৪৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • ২৪৫ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব-১৭ এর চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব-১৭ এর শিরোপা জিতেছে রংপুর বিভাগ।

আজ (২৯ ডিসেম্বর) বৃহস্পতিবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বালক বিভাগের ফাইনালে বরিশালকে টাইব্রেকারে ৫-৪ গোলে টানা দ্বিতীয় বারের মত শিরোপা জেতে সিলেট। নির্ধারিত সময়ের খেলা ছিল ১-১ সমতায়। সিলেটে হয়ে গোল করেন ছয়ফুর রহমান এবং বরিশালকে সমতায় ফেরান সাহাদাত গাজী। বালিকা বিভাগে খুলনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে রংপুর। চ্যাম্পিয়ন দলের হয়ে গোল করেন শিলা আক্তার ও শ্রী শান্তি মার্ডী। খুলনার হয়ে এক গোল শোধ দেন মানিয়া।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় এই টুর্নামেন্ট আয়োজিত হয়। চ্যাম্পিয়ন দলকে ৩ লাখ এবং রানার্স আপ দলকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। এবারের প্রতিযোগিতায় সারা দেশের উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে অংশ নেয় মোট ১,১০,৬৬৪ জন বালক এবং বালিকা।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মেজবাহ উদ্দিন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

বাহুবলে কবরস্থানের বেড়া নির্মাণ নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবলে সিলেট ও রংপুর চ্যাম্পিয়ান

আপডেট সময় ০৭:৪৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২