হবিগঞ্জ ০২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা Logo বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত Logo চুনারুঘাটে প্রয়াত মেয়র মোহাম্মদ আলী স্মৃতি ফ্রিজ কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo শানখলা ইউনিয়নে জনমুখী উন্নয়নের রোল মডেল প্যানেল চেয়ারম্যান ইকবাল মেম্বার Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত Logo গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন Logo জাপানে এস.এস.ডাব্লিউ কর্মসূচির আওতায় নারী কর্মী নিয়োগের সুযোগ Logo পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী Logo চুনারুঘাট থানার নতুন ওসি মো. সাইফুল ইসলামের যোগদান Logo চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম

বাহুবলে ব্রাজিল-আর্জেন্টিনা দলের খেলার দ্বন্দ্বে নিহত ১

বাহুবলে ব্রাজিল-আর্জেন্টিনা দলের খেলাকে কেন্দ্র করে আব্দুর শহিদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আদিত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আদিত্যপুর গ্রামে ব্রাজিল সমর্থক টেনু মিয়ার ছেলে মুবাশ্বির ও আর্জেন্টিনা সমর্থক আ. শহিদের ছেলে রোকন মিয়ার মধ্যে খেলা নিয়ে ঝগড়া হয়। এ ঘটনার জের ধরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আ. শহিদ হাওর থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের আতর আলী ও ফজর আলীসহ একদল লোক তাকে মারপিট করেন। পরে তার স্বজন ও প্রতিবেশীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান হবিগঞ্জের খবর কে বলেন, ইতোমধ্যে আমরা খবর পেয়েছি, ব্রাজিল- আর্জেন্টিনার খেলা নিয়ে দ্বন্দ্বে একজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি। বিস্তারিত তদন্ত করে বলা যাবে।

আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

বাহুবলে ব্রাজিল-আর্জেন্টিনা দলের খেলার দ্বন্দ্বে নিহত ১

আপডেট সময় ০৩:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২