হবিগঞ্জ ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে Logo ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন Logo চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য Logo তরুণ আলোকচিত্রী মারুফের ‘বোটানিক্যাল সাইলেন্স’, প্রকৃতির সৌন্দর্যে আন্তর্জাতিক স্বীকৃতি Logo লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জাতীয় সম্মেলন সফল করার আহ্বান Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ Logo সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি

কক্সবাজারের হোটেল কক্ষে স্ত্রীর সামনেই গলায় ফাঁস

কক্সবাজারের একটি হোটেলের ভিতরে স্ত্রীর সামনেই গলায় ফাঁস দিয়েছেন স্বামী সৌরভ সিকদার (৩০) নামে এক যুবক। গত সোমবার (২ আগস্ট) রাত ৮টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টে একটি হোটেলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী নারী সৌরভের দ্বিতীয় স্ত্রী। এসময় ৯৯৯ এ ফোন করা হলে পুলিশ মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, প্রথম স্ত্রীর সাথে ছাড়াছাড়ির পর ঢাকার আনিকা তাসনিম নামের এক নারীকে দ্বিতীয় বিয়ে করে সৌরভ ঢাকার পান্থপথে বাস করতেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, ফোনে যুবকের আত্নহত্যাচেষ্টার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাপাতালে নিয়ে যায়। তবে সেখানে তাকে বাঁচানো যায়নি। সৌরভ সিকদার কক্সবাজারের কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং এলাকার বাসিন্দা।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, সৌরভ সিকদার ও তার স্ত্রী আনিকা তাসনিম ১৬ জুলাই থেকে এই হোটেলের ৭১৭ কক্ষে অবস্থান করছিলেন।

পুলিশকে আনিকা জানিয়েছেন, তাকে ঘরে তোলা নিয়ে পরিবারের সাথে মনোমালিণ্য চলছিল সৌরভের সাথে। এ নিয়ে বাড়ির কারো সাথে ফোনে কথা-কাটাকাটির জেরে গলায় ফাঁস দেয় সৌরভ।

ওসি জানান, দ্বিতীয় স্ত্রীকে হয়তো সৌরভের পরিবার মেনে নিচ্ছিল না। এসব নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

মাদক-অপরাধ দমনে চুনারুঘাটে পুলিশের নজরদারি বাড়ছে

কক্সবাজারের হোটেল কক্ষে স্ত্রীর সামনেই গলায় ফাঁস

আপডেট সময় ১১:১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২