হবিগঞ্জ ১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সম্পাদককে আটক করে পুলিশের সোপর্দ Logo হবিগঞ্জ জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo হবিগঞ্জে ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন Logo চুনারুঘাটে কৃষিঋণ প্রচারণা ও আলোচনা সভা, প্রকাশ্যে ঋণ বিতরণ Logo লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা

শ্রীমঙ্গলে দীর্ঘ ৬০ বছরে প্রভাবশালীদের দখল থেকে খাস জমি উদ্ধার করেছে প্রশাসন

শ্রীমঙ্গল উপজেলায় দীর্ঘ ৬০ বছর পর প্রভাবশালীদের কব্জায় থাকা বিপুল পরিমান সরকারী খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

উপজেলার সদর ইউনিয়নের বালিশিরা মৌজা ও আশিদ্রোণ ইউনিয়নের আশিদ্রোন এবং উত্তরসূর মৌজায় অবস্থিত এসব খাস জমি উদ্ধার করা হয়েছে। এসব সরকারী জমি উদ্ধারে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালায়। এসময় প্রভাবশালীদের দখলে থাকা সদর ইউনিয়নের বালিশিরা মৌজায় ৬ একর এবং আশিদ্রোন ইউনিয়নের আশিদ্রোন এবং উত্তরসূর মৌজায় ৩ একর খাস জমি উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম এর নেতৃত্বে জমি উদ্ধার কাজে অংশ নেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। স্থানীয়রা জানান, এসব জমির বেশীর ভাগ অংশ উপজেলা কৃষকলীগের সভাপতি আফজল হকের দখলে ছিল। তিনি দীর্ঘদিন এসব জমি দখলে রেখে চাষাবাদ করে আসছিলেন।
জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলা কৃষকলীগের সভাপতি আফজল হক বলেন, দীর্ঘ ৬০ বছরের বেশী সময় ধওে এসব জায়গায় ফসল ফলিয়ে আসছিলাম। এই জমি স্থায়ী বন্দোবস্ত নিতে মন্ত্রনালয়ে আবেদন করেছি। কিন্ত বন্দোবস্ত না দিয়ে সরকারী লোকজন এসে এসব জমি অধিগ্রহন করে নেন।
শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন বলেন, এই সরকারী জমিগুলো দীর্ঘদিন যাবত বেদখল ছিল। প্রশাসনিক ভাবে এসব জমি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন,
এসব জমিতে ভূমি ও গৃহহীন ৩শ’ পরিবারের জন্য ঘর নির্মাণ করার করা হবে। আশা করছি খুব শীঘ্রই ঘর নির্মাণের কাজ শুরু করা হবে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, দীর্ঘদিন থেকে একটি মহল অবৈধভাবে এসব জমি ভোগ দখল করে আসছিল। আমরা এসব খাসজমি চিহ্নিত করে অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করেছি। তিনি আরও জানান, উদ্ধারকৃত এই খাস জমিতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দিয়ে গৃহ নির্মাণ করে দেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে ‘ডেভিল হান্ট’ অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

শ্রীমঙ্গলে দীর্ঘ ৬০ বছরে প্রভাবশালীদের দখল থেকে খাস জমি উদ্ধার করেছে প্রশাসন

আপডেট সময় ১২:৪৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২