হবিগঞ্জ ০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শানখলা ইউনিয়নে জনমুখী উন্নয়নের রোল মডেল প্যানেল চেয়ারম্যান ইকবাল মেম্বার Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত Logo গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন Logo জাপানে এস.এস.ডাব্লিউ কর্মসূচির আওতায় নারী কর্মী নিয়োগের সুযোগ Logo পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী Logo চুনারুঘাট থানার নতুন ওসি মো. সাইফুল ইসলামের যোগদান Logo চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম Logo জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল Logo কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি Logo সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাহমুদ নামের র‌্যাবের এক সদস্য নিহতঃ আহত-১

শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল হাসান (৩৫) নামে এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাহিনীর আরেক সদস্য সাখাওয়াত হোসেন (২৮)। তাকে গুরুতর আহত অবস্থায় হেলিকাপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার চৌধুরী পেট্রল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান খুলনার খালিশপুর উপজেলার দক্ষিণ কাশিপুর গ্রামের বাসিন্দা। তারা দুই জনই র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, র‍্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পে কর্মরত দুই সদস্য ফল কিনতে মোটরসাইকেলযোগে দোকানের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শায়েস্তাগঞ্জ উপজেলার চৌধুরী পেট্রল পাম্পের কাছে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই জন গুরুতর আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার একদল পুলিশসহ স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে মাহমুদুল হাসানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় সাখাওয়াত হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত মাহমুদের বাড়ি খুলনায়।সে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য ছিল। বর্তমানে র‌্যাবে কর্মরত থাকা অবস্থায় মারা যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

শানখলা ইউনিয়নে জনমুখী উন্নয়নের রোল মডেল প্যানেল চেয়ারম্যান ইকবাল মেম্বার

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাহমুদ নামের র‌্যাবের এক সদস্য নিহতঃ আহত-১

আপডেট সময় ০৪:৪১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২