হবিগঞ্জ ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা Logo চুনারুঘাটের রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবা চালু Logo হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একাধিক জ্বালানি ও পানি শোধনাগারে ডোন হামলা

হামলায় ইয়াসরেফ শোধনাগারের উৎপাদন সাময়িকভাবে হ্রাস পেয়েছে

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একাধিক জ্বালানি ও পানি শোধনাগারে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির প্রশাসন। ইরান-সমর্থিত ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীর হামলায় সাময়িকভাবে জ্বালানি ও পানি শোধন কাজ বন্ধ হয়ে গেলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ রোববার (২০ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশে এই হামলা হয়েছে বলে সৌদির জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের জিজান প্রদেশের একটি পেট্রোলিয়াম পণ্য বিতরণের টার্মিনাল, একটি প্রাকৃতিক গ্যাস প্ল্যান্ট এবং লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু বন্দরের ইয়াসরেফ শোধনাগারে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা হয়েছে।

হামলায় ইয়াসরেফ শোধনাগারের উৎপাদন সাময়িকভাবে হ্রাস পেয়েছে। তবে সৌদি আরামকো এবং চায়না পেট্রোকেমিক্যাল করপোরেশনের যৌথ উদ্যোগ ইয়ানবু আরামকো সিনোপেক রিফাইনিং কোম্পানি থেকে উৎপাদন বৃদ্ধি করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের বলেছেন, গ্রাহকদের সরবরাহে হামলার কোনো প্রভাব পড়বে না।

ইয়েমেনে যুদ্ধরত সৌদি-নেতৃত্বাধীন জোট বলেছে, ধাহরান আল জানুব এলাকার আল-শাকিক পানি শোধনাগার, একটি বিদ্যুৎ স্টেশন ও খামিস মুশাইত এলাকার একটি গ্যাস স্থাপনাও শনিবার রাত এবং রোববার সকালের দিকের হামলার লক্ষ্যবস্তু ছিল।

বিবৃতিতে বলা হয়েছে, হুথিদের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আটকে দেওয়ার পর ধ্বংস করা হয়েছে। হামলায় স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি।

সূত্র একাত্তর টিভি

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একাধিক জ্বালানি ও পানি শোধনাগারে ডোন হামলা

আপডেট সময় ০৯:২৯:০০ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২