হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এ শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ইছাকুটা গ্রামে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইছাকুটা গ্রামের মৃত লেবাস উল্লাহর ছেলে শেখ মো. ইউসুফ আলী (৪৯) এবং মৃত ইমান আলীর ছেলে ফরিদ মিয়া (৪৬)। ইউসুফ আলী সাটিয়াজুরী ইউনিয়ন শ্রমিক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এবং ফরিদ মিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পরিচালিত বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
ফারুক তালুকদার : 










