হবিগঞ্জ ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সম্পাদককে আটক করে পুলিশের সোপর্দ Logo হবিগঞ্জ জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo হবিগঞ্জে ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন Logo চুনারুঘাটে কৃষিঋণ প্রচারণা ও আলোচনা সভা, প্রকাশ্যে ঋণ বিতরণ Logo লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) আয়োজিত এ আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মোজাম্মেল হক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, একটি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি শিক্ষা, গবেষণা এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের গুরুত্ব অপরিসীম। দেশের সামগ্রিক উন্নয়ন, শিক্ষা ও গবেষণার প্রসার এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

তিনি বর্তমান সরকারের গৃহীত উন্নয়নমূলক কর্মসূচির প্রতি সাধুবাদ জানিয়ে এসব কর্মসূচির যথাযথ বাস্তবায়নে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন।

আলোচনা সভায় অন্যান্য বক্তারাও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। একই সঙ্গে দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে বাদ জুমা ভাঙাপুল জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পরে মাহমুদাবাদ হাফিজিয়া এতিমখানার এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট সময় ০৩:৫৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬