হবিগঞ্জ ০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সম্পাদককে আটক করে পুলিশের সোপর্দ Logo হবিগঞ্জ জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo হবিগঞ্জে ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন Logo চুনারুঘাটে কৃষিঋণ প্রচারণা ও আলোচনা সভা, প্রকাশ্যে ঋণ বিতরণ Logo লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম অনুষ্ঠিত Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
চা-বাগানের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে ফাঁসানোর অভিযোগ

মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সম্পাদককে আটক করে পুলিশের সোপর্দ

হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের কর্মকর্তাদের বিরুদ্ধে চা-পাতা চুরিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর এক সম্পাদককে ডেকে নিয়ে চাঁদাবাজির অভিযোগে আটক করে পুলিশের হাতে সোপর্দ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আটক ব্যক্তির নাম শাহ মো. হুমায়ুন কবির (৬৫)। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনীপাড়া গ্রামের মৃত মো. সুরুজ আলী শাহের ছেলে।

বাগানের প্রধান করণিক মো. ইফতেকার আলম চৌধুরীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে মাধবপুর থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাঁকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর দুপুর ১টার দিকে তেলিয়াপাড়া চা-বাগানের ৩ নম্বর সেকশনের খেজুরগাছের সামনে সড়কে বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহ উদ্দিন আহমেদের কাছে মাসিক পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন হুমায়ুন কবির। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাগান ও ন্যাশনাল টি কোম্পানির বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রকাশ এবং বাগানে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন কবির। তাঁর দাবি, ন্যাশনাল টি কোম্পানির দুর্নীতি ও অনিয়ম নিয়ে তিনি এর আগে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছেন। বুধবার দুপুরে আসন্ন চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে সংবাদ সংগ্রহের জন্য তেলিয়াপাড়া চা-বাগানে গেলে পূর্বে প্রকাশিত সংবাদের জের ধরে তাঁকে বাগান কার্যালয়ে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, হুমায়ুন কবিরকে তেলিয়াপাড়া চা-বাগানে আটক রেখে থানায় খবর দেওয়া হয়। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হলে বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, সংবাদ প্রকাশের জেরে একজন সম্পাদককে চাঁদাবাজির অভিযোগে আটক করার ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত সত্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সম্পাদককে আটক করে পুলিশের সোপর্দ

চা-বাগানের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে ফাঁসানোর অভিযোগ

মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে সম্পাদককে আটক করে পুলিশের সোপর্দ

আপডেট সময় ০৬:২৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬