হবিগঞ্জ ১১:২২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান Logo সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি ছাড়লেন চুনারুঘাটের ফজলুল করিম Logo মাধবপুরে আওয়ামী লীগ নেতার প্রভাব-প্রতিপত্তি নিয়ে নানা অভিযোগ, পুলিশের অভিযানে এলাকায় আলোচনা Logo মাধবপুরে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা Logo চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত Logo চুনারুঘাটে অগ্রগামী মডেল কেজি স্কুল ও পাঠাগারে নজরুল বর্ষ উদযাপন Logo এইচএসসি পরীক্ষায় চুনারুঘাটের কলেজগুলোতে পাসের হার ৪৪.৬৮%, মাদ্রাসায় ৬৮.০৬% Logo চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের বৃক্ষরোপণ Logo চুনারুঘাটে শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে দশম শ্রেণির শিক্ষার্থী বহিষ্কার

হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান

হবিগঞ্জে সিলেট বিভাগের ৫ শতাধিক হাফেজকে নিয়ে দিনব্যাপী কোরআন প্রতিযোগিতার আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর (শনিবার) হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামের নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা এ প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে পাঁচ শতাধিক হাফেজ অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।

প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে ১০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সামাজিক ও দাতব্য সংগঠন ফাতেমা-নূর (এফএন) ফাউন্ডেশন ইউকে। সংগঠনটির ফাউন্ডার চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী যুক্তরাজ্যপ্রবাসী মো. গিয়াস উদ্দিন এ অনুদান প্রদান করেন।
বুধবার সন্ধ্যায় নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ জাকারিয়া আহমেদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন এফএন ফাউন্ডেশন ইউকের উপদেষ্টা মো. আব্দুল কাইয়ুম ও মো. রহমত আলী, সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির এবং সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সালাম চৌধুরী

আয়োজকেরা জানান, পবিত্র কোরআনের শিক্ষা ও চর্চাকে উৎসাহিত করা এবং হাফেজদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এ প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান

হবিগঞ্জে ৫ শতাধিক কোরআন প্রতিযোগিতা সফল করতে এফএন ফাউন্ডেশন ইউকের অনুদান

আপডেট সময় ১১:২২:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬