‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যতম বেসরকারি ব্যাংক আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে হবিগঞ্জ শাখায় বর্ণাঢ্য র্যালি ও গ্রাহক সম্মেলনের আয়োজন করা হয়।
বুধবার (৮ অক্টোবর) আইএফআইসি ব্যাংকের হবিগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত র্যালিতে শাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ব্যাংকের ৫০ বছরের গৌরবময় পথচলা, গ্রাহকের প্রতি অঙ্গীকার এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
পরে হবিগঞ্জ শাখা প্রাঙ্গণে গ্রাহক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের সম্মানিত গ্রাহক ও কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানের একপর্যায়ে অতিথি ও ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতিতে ৫০ বছর পূর্তির কেক কাটা হয়।
গ্রাহক সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ দশকের পথচলায় গ্রাহকদের আস্থা ও সহযোগিতাই আইএফআইসি ব্যাংকের অগ্রযাত্রার অন্যতম প্রধান শক্তি। ভবিষ্যতেও গ্রাহকদের জন্য আরও উন্নত, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, ১৯৭৬ সালে যাত্রা শুরু করা আইএফআইসি ব্যাংক সময়ের পরিবর্তনের সঙ্গে ব্যাংকিং সেবায় বিভিন্ন পরিবর্তন ও আধুনিকায়ন করেছে। গ্রাহকের আস্থা, কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা এবং অংশীজনদের সহযোগিতায় প্রতিষ্ঠানটি পাঁচ দশক পূর্ণ করেছে।
৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দিনের পথচলায় উন্নত সেবা, প্রযুক্তি, উদ্ভাবন ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করবে আইএফআইসি ব্যাংক।
নিজস্ব সংবাদ : 












