হবিগঞ্জ ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার Logo চুনারুঘাটে হাসপাতালে রোগীর মৃত্যুর ঘটনায় জনমনে ক্ষোভ, তদন্ত কমিটি গঠন Logo চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা Logo আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ Logo সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি Logo চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের সব ধরনের সহযোগিতার আশ্বাস Logo চুনারুঘাটে মুক্তিযোদ্ধা নুরুল হকের ঘরবাড়ি ও জমি দখলের অভিযোগ Logo চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন Logo পাখি শিকারি সেই বদু মিয়ার বাড়িতে বন বিভাগ: ৩ বছর ধরে স্বামী স্ত্রীর অভিমান অবসান ! Logo মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন

চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগের ঘটনায় হাসপাতাল পরিদর্শন করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। গতকাল ৬ অক্টোবর দুপুর ১২টার দিকে উপজেলা জামায়াতের আমির মাওলানা ইদ্রিস আলীর নেতৃত্বে তারা হাসপাতাল পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মীর সাহেব আলী, সহকারী সেক্রেটারি ফুয়াদ হাসান ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রায়হান উদ্দিন।

জামায়াত নেতারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলেন। রোগীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা, ওষুধ, খাবার ও অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না, সে বিষয়ে তারা খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মোজাম্মেল হোসেনের সঙ্গে বৈঠক করেন জামায়াত নেতারা। বৈঠকে চিকিৎসক ও নার্সদের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগের বিষয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপজেলা জামায়াতের সেক্রেটারি মীর সাহেব আলী বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ বিষয়ে কর্তৃপক্ষের ভূমিকা কী হয়, তা তারা নজরে রাখবেন।

তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি রোগীদের সঙ্গে মানবিক আচরণ, প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া রোগীর মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করায় চুনারুঘাট থানার ওসির বিরুদ্ধে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগেরও নিন্দা জানান জামায়াত নেতারা। তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা না দেওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে ঘুষের ভিডিও ভাইরাল, এএসআই অতনু প্রত্যাহার

চুনারুঘাটে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ: হাসপাতাল পরিদর্শনে জামায়াত নেতারা

আপডেট সময় ০৭:১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬