হবিগঞ্জ ১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া Logo চুনারুঘাটে চা শ্রমিকদের রেইনকোট, হতদরিদ্রদের ঢেউটিন ও শিক্ষার্থীদের হুইলচেয়ার দিলেন এমপি Logo চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক Logo চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ Logo শায়েস্তাগঞ্জে নাটকের মৌলিক বিষয়ে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাটে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট পুরাতন সড়কের চান্দপুর ও চন্ডিছড়ার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের আবুল কালামের ছেলে মুহাদ্দিস খান (২২) ও পাইকপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে নয়ন মিয়া (২৩) এবং চিকিৎসাধীন অবস্থায় কাজীর বাজারের জসিম মিয়া নামে একজন মারা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার বন্ধু একটি মোটরসাইকেলে করে চন্ডিছড়ার দিকে যাচ্ছিলেন। পথে চান্দপুর ও চন্ডিছড়ার মধ্যবর্তী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা চারজনই আহত হন। গুরুতর আহত মুহাদ্দিস খান ও নয়ন মিয়া ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানান।
আহত অপর দুইজন হলেন—হলহলিয়া গ্রামের আবুল কালামের ছেলে জসিম মিয়া (২৮) এবং হানিফ মিয়ার ছেলে সিহাব মিয়া (২৫)। তাদের মধ্যে জসিমকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সিহাবকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ দুটি থানায় হেফাজতে ছিল।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম দুইজন নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।

এদিকে, একই এলাকায় পৃথক এক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জাহের মিয়ার ছেলে আকরাম হোসেন (২০) আহত হন। তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ঢাকা-সিলেট পুরাতন সড়কের এ অংশে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে হতাহতের ঘটনাও বাড়ছে। সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১

আপডেট সময় ০৮:৪১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬