হবিগঞ্জ ০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা Logo চুনারুঘাট থানায় জনবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগ ওসি সাইফুল ইসলামের Logo বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন Logo মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার ছবি অপসারণ, ক্ষোভ মুক্তিযোদ্ধাদের Logo ঢাকায় মামলা, মাধবপুরে গ্রামের বাড়িতে হামলার অভিযোগ Logo হতদরিদ্র বৃদ্ধার বাড়ি ছাড়তে চাপ, ৩ বছর ধরে হয়রানির অভিযোগ Logo মিরপুর-ধুলিয়াখাল সড়কে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত Logo আশুগঞ্জে ভারতীয় শাড়িসহ চুনারুঘাটের দুই ব্যবসায়ী গ্রেপ্তার Logo মানুষের কষ্ট দূর করতে দ্রুতই প্রকল্প গ্রহণ করা হবে-পানিসম্পদ প্রতিমন্ত্রী Logo চুনারুঘাটে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও কর্মসংস্থান সহায়তা দিল কারিতাস

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জের মাধবপুরে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত বৃহস্পতিবার আমেরিকাপ্রবাসী শাহিনুর আলমের ছেলে সানি আলম হবিগঞ্জের দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিদুল আলমের আদালতে মামলাটি করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে তিন কার্যদিবসের মধ্যে মাধবপুর থানায় এফআইআর হিসেবে গণ্য করে আদালতকে অবহিত করার নির্দেশ দিয়েছেন।

মামলার অন্য আসামিরা হলেন—মালঞ্চপুর গ্রামের ইমরান আহম্মদ ও কুদ্দুস মিয়া, আলীনগর গ্রামের আশিকুর রহমান মামুন এবং কালিকাপুর গ্রামের শাহ আলম।

মামলার এজাহারে বাদী পক্ষের অভিযোগ, শাহিনুর আলম ক্রয়সূত্রে ১৭ দশমিক ৬১ শতাংশ জমির মালিক। জমিটি তার নামে নামজারি করা রয়েছে এবং নিয়মিত খাজনা পরিশোধ করে তিনি ভোগদখলে আছেন। ওই জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করলে উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে শামসুল ইসলাম কামালের নেতৃত্বে অন্য আসামিরা নির্মাণকাজে বাধা দেন এবং সেখানে হামলা চালান।

তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা শামসুল ইসলাম কামাল। তিনি বলেন, “জমিটি বিরোধপূর্ণ। বিষয়টি মীমাংসার জন্যই আমি সেখানে গিয়েছিলাম। চাঁদা দাবির অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

আদালতের নির্দেশের পর মামলাটি মাধবপুর থানায় এফআইআর হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযোগের বিষয়ে তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০১:৩৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬