হবিগঞ্জ ০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন Logo পাখি শিকারি সেই বদু মিয়ার বাড়িতে বন বিভাগ: ৩ বছর ধরে স্বামী স্ত্রীর অভিমান অবসান ! Logo মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন Logo চার বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষক-কর্মচারী Logo চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ Logo চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ Logo হবিগঞ্জে সেরা গুণী শিক্ষক জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আল মামুন Logo হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ Logo চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা Logo কুলাউড়ায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মাজহারুল ইসলাম কুলাউড়া

ছাত্রীদের নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, দুই কলেজ থেকে অব্যাহতি

হবিগঞ্জের নবীগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণের নামে ছাত্রীদের সঙ্গে অনৈতিক আচরণ ও নিপীড়নের অভিযোগে কলেজশিক্ষক নির্মল কান্তি দেব পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নবীগঞ্জ পোস্ট অফিসের ই-তথ্য সেবা কেন্দ্রের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করতেন। গ্রেপ্তারের পর সোমবার তাকে দুই কলেজের শিক্ষকতার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্রীদের প্রশিক্ষণের আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পর স্থানীয় লোকজন নির্মল কান্তি দেব পলাশকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। রোববার রাতে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারের পর সোমবার সকালে নবীগঞ্জ পৌর এলাকার এনায়েত খান মহিলা কলেজ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। তিনি ওই কলেজে পৌরনীতি ও সুশাসন বিষয়ে খণ্ডকালীন প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

কলেজের অধ্যক্ষ তোফাজ্জুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নীতি-নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৬ আগস্ট ২০২৬ থেকে নির্মল কান্তি দেব পলাশকে কলেজের সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অন্যদিকে, নবীগঞ্জ নয়মৌজা কলেজ থেকেও তাকে সাময়িকভাবে বরখাস্ত ও কলেজের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম কুমার দাশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক নির্মল কান্তি দেব পলাশের বিরুদ্ধে অনৈতিক ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে থানায় ফৌজদারি মামলা হয়েছে এবং তিনি গ্রেপ্তার হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে সোমবারের স্টাফ সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত এবং কলেজের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে অভিযোগ, কম্পিউটার প্রশিক্ষণের আড়ালে ই-তথ্য সেবা কেন্দ্রে আসা ছাত্রীদের সঙ্গে অনৈতিক আচরণ ও শ্লীলতাহানির ঘটনা ঘটানো হতো। এ-সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে দেন।

তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করে দেখছে পুলিশ।

এনায়েত খান মহিলা কলেজের অধ্যক্ষ তোফাজ্জুল ইসলাম চৌধুরী ও নবীগঞ্জ নয়মৌজা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম কুমার দাশ বলেন, ছাত্রীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় এবং মামলা ও গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে তাকে প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, কলেজশিক্ষক নির্মল কান্তি দেব পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে করা অভিযোগ তদন্ত করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

আপনাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সম্ভাবনার সংবাদ আমাদের জানান।

চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন

ছাত্রীদের নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, দুই কলেজ থেকে অব্যাহতি

আপডেট সময় ০১:০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬